সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

পিংনাতে আওয়ামীলীগ এর ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন-হাওড় বার্তা

রবিন পাঠান
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৮৩২ বার পড়া হয়েছে

জামালপুরের সরিষাবাড়ীর পিংনা ইউনিয়ন আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ এর আয়োজনে গতকাল বুধবার ২৩শে জুন দুপুরে পিংনা ইউনিয়ন আওয়ামীলীগ পাটি অফিসে উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল ‘আওয়ামীলীগ’ এর ৭২তম প্রতিষ্ঠাবর্ষিকী উদযাপন করা হয়।

এ সময় আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, একটি মৌন মিছিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী, সকল শহীদের প্রতিশ্রদ্ধা নিবেদন, প্রতিষ্ঠাবর্ষিকীর কেক কাটা ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পিংনা ইউনিয়ন আওমীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়াম্যান পদপ্রার্থী ঈসা আলম,
পিংনা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি পদপ্রার্থী মোরশেদুল আলম তালুকদার, পিংনা ইউনিয়ন আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুরুল আলম বাবু, সরিষাবাড়ী উপজেলা যুবলীগের সদস্য আনিসুর রহমান, হাফিজুর রহমান,আরিফুল ইসলাম মেরাজ, ঢাকা সুপ্রীম কোর্টের জয় বাংলা পরিষদের যুগ্ম সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম,
পিংনা ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, কৃষকলীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান বাঘা,আওয়ামী লীগ নেতা মোর্শেদুল আলম মুকুল, পিংনা ইউনিয়ন যুবলীগের সদস্য চাঁন মিয়া,পিংনা ইউনিয়ন ছাত্রলীগ নেতা রবিউল আলম রবি সহ আরও উপস্থিত ছিলেন, পিংনা ইউনিয়নের আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656