শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জগন্নাথপুরে জামায়াতের কর্মী শিক্ষা শিবিরবিশ্বম্ভরপুর পূজা পরিষদের নেতৃত্বে স্বপন-বিজিৎজগন্নাথপুরে মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে মানববন্ধননির্বাচিত হয়ে সদস্যদের ধন্যবাদ জানালেন ইন্জিনিয়ার মোঃ ফয়সাল হোসেনবিশ্বনাথে ৬ দিন ধরে নিখোঁজ কার্পেন্টার, থানায় জিডিGG প্যানেলের প্রার্থী মাইনুল ইসলাম পলাশের কৃতজ্ঞতা প্রকাশআগামীকাল আইএইটি নির্বাচন-২০২৬: মুখোমুখি GG ও UC প্যানেল১০ মাস পর দায়িত্বে ফিরলেন জয়কলস ইউপি চেয়ারম্যান সুজনএনায়েত-সুমায়েল-নিক্সন পরিষদে প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেনবিশ্বনাথে খাজাঞ্চী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার আহমদ ​

ভাটিপাড়ায় বিনয় ভূষণ স্মৃতি ফুটবল ফেস্টিভ্যাল উদ্বোধন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ভাটিপাড়া যুব সংঘ কর্তৃক বিনয় ভূষণ তালুকদার (বকুল মাস্টার) স্মৃতি ফুটবল ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে। ২৯ মে (শুক্রবার ) বিকাল ৩ ঘটিকায় স্থানীয় হাজী মজিদ উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবল ফেস্টিভ্যাল উদ্বোধন করা হয়। ভাটিপাড়া গ্রামের মৃত বিনয় ভূষণ তালুকদার (বকুল মাস্টার)- এর দ্বিতীয় ছেলে বিলাস তালুকদার সাগর -এর সম্প্রতি যুক্তরাষ্ট্রে পিএইচডি ডিগ্রি অর্জন উপলক্ষে এই ফুটবল ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। ভাটিপাড়া গ্রামের বিশিষ্ট সালিশি ব্যাক্তি গণেশ দাশ এর সভাপতিত্বে এবং তরুণ ফুটবলার ইমন দাশ এর পরিচালনায় ভাটিপাড়া বনাম হরিপুর ফুটবল দলের মাঠে গড়ানোর মধ্যে দিয়ে উদ্বোধনী ম্যাচ শুরু হয়। পরবর্তীতে সংগ্রামপুর বনাম কলায়া এবং ভাটিপাড়া বি দল বনাম কচুখালীর মধ্যকার ম্যাচসহ প্রথম রাউন্ডের মোট তিনটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে হরিপুর ফুটবল দলকে ভাটিপাড়া ৩ – ০ তে পরাজিত করে। পরবর্তী ম্যাচে ট্রাইবেকারে সংগ্রামপুর ফুটবল দল কলায়াকে ১০ – ৯ গোলে পরাজিত করে। দিনের সর্বশেষ ম্যাচে ভাটিপাড়া বি দল কে কচুখালী ফুটবল দল ৩ – ০ গোলে পরাজিত করে। উক্ত ফুটবল ফেস্টিভ্যাল উদযাপন পরিষদের সভাপতি গণেশ দাশ বলেন, খেলাধুলা সুস্থ সাংস্কৃতিক ও বিনোদনের অন্যতম মাধ্যম। সম্প্রতি আমাদের গ্রামের কৃতি সন্তান সাগরের পিএইচডি ডিগ্রি অর্জন উপলক্ষে ভাটিপাড়া যুব সংঘ এই খেলার আয়োজন করেছে। আমি ভাটিপড়া যুব সংঘকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এমন চমৎকার আয়োজন করার জন্য। ভাটিপড়া গ্রামের তরুণ ফুটবলার ইমন দাশ বলেন, বিলাস তালুকদার সাগর আমাদের গ্রামের গর্ব। তার পিএইচডি ডিগ্রি অর্জন উপলক্ষে আমরা এই খেলার আয়োজন করেছি। আমরা এমন আয়োজনের মাধ্যমে অন্যদেরকে উৎসাহিত করার পাশাপাশি এলকার যুবকদেরকে সুস্থ বিনোদন চর্চায় মনোনিবেশ করাতে চাই। তরুণ ফুটবলার প্রিয়ব্রত দাশ পল্লব বলেন, এমন আয়োজন সমাজের যুবকদেরকে মাদকাসক্ত, নেশা, অনৈতিক কর্মকান্ড থেকে বিরত রাখতে সহায়ক ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। সংগ্রামপুর গ্রামের তরুণ তারেক রহমান বলেন, ভাটিপাড়া যুব সংঘকে বিশেষ ধন্যবাদ জানাই এমন চমৎকার একটি আয়োজন করার জন্য। এ-ধরনের খেলার আয়োজনকে আমরা সমাজের জন্য ইতিবাচক হিসেবে দেখছি।

ভাটিপাড়া যুব সংঘ কর্তৃক এমন খেলার আয়োজন এলাকায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এধরনের খেলার আয়োজন সমাজে সুস্থ সাস্কৃতি ও বিনোধন ফিরিয়ে এনে একটি সুন্দর ও ভ্রাতৃত্বপূর্ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বলে স্থানীয় এলাকাবাসী মনে করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281