1. admin@haworbarta.com : admin :
জগন্নাথপুরে জামায়াতের কর্মী শিক্ষা শিবির - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

জগন্নাথপুরে জামায়াতের কর্মী শিক্ষা শিবির

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী বাছাইকৃত কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার একটি মিলনায়তনে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। কর্মীদের আদর্শিক, সাংগঠনিক ও নেতৃত্ব বিকাশে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে এ আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা আফজল হোসাইনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত শিবিরে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আবুল কালাম আজাদ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পেশাজীবী শাখার আমীর অ্যাডভোকেট ইয়াসীন খান, সুনামগঞ্জ জেলা জামায়াতের উলামা বিভাগের সহকারী সেক্রেটারি মাওলানা মিসবাহ উদ্দিন, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মাওলানা হোসাইন আহমদ, উপজেলা মজলিশে শূরা ও কর্মপরিষদের সদস্য মাস্টার আবু তাইদ, দিলোয়ার হোসেন, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা রবিউল ইসলাম, মাস্টার বিল্লাল হোসেন, আবুল হাসান চৌধুরী এবং ইসলামী ছাত্রশিবির জগন্নাথপুর উপজেলা সভাপতি আবু তাহের।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বাছাইকৃত কর্মীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষকরা ইসলামী আন্দোলনের আদর্শ, সাংগঠনিক দক্ষতা, দায়িত্বশীলতা, দাওয়াতি কার্যক্রম এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

শিবিরে অংশগ্রহণকারী কর্মীরা বলেন, এ ধরনের শিক্ষা শিবির তাদের আদর্শিক ও সাংগঠনিক জ্ঞান সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca