1. admin@haworbarta.com : admin :
সৌদি আরবের সাথে মিল রেখে ধর্মপাশায় ঈদ উদযাপন-হাওড় বার্তা - Haworbarta
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দফন নিয়ে উত্তেজনা, মধ্যরাতে পুলিশ প্রহরায় দাফন ➤ নাসিরনগরে গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেপ্তার ➤ শিমুলবাক ইউনিয়নে অসহায় পরিবারের পাশে তারেক হোসাইনের মানবিক উদ্যোগ ➤ জামালগঞ্জের এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে সমালোচনা, ঢাকায় প্রেরণ ➤ জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- ➤ তাহিরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃত্বে সারোয়ার-হাসান খান  ➤ সুনামগঞ্জে বিজিবির অভিযান: ভারতীয় মাদকসহ জব্দ ১ লাখ ১৬ হাজার টাকার চোরাচালানি পণ্য” ➤ জাহাঙ্গীরনগরে চেয়ারম্যান প্রার্থী সালামত উল্লাহর মতবিনিময় সভা ➤ প্লাস্টিকের বিনিময়ে ৭০০ গাছ বিতরণ করল ‘প্রয়াস’ ➤ তাহিরপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সৌদি আরবের সাথে মিল রেখে ধর্মপাশায় ঈদ উদযাপন-হাওড় বার্তা

মহি উদ্দিন আরিফ
  • প্রকাশ মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ২৬৩ বার পড়া হয়েছে

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ধর্মপাশায় সৌদি আরবের সাথে মিল রেখে ধর্মপাশা সদর ইউনিয়নের দুটি গ্রামে ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। সদর ইউনিয়নের দশধরি গ্রামের বাসিন্দা ও সুরেশ্বর দরবার শরিফার খলিফা মো. একলাস মিয়ার বাড়িতে মঙ্গলবার সকাল ৯টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। সুরেশ্বর দরবার শরিফের ভক্তবৃন্দ দীর্ঘ চব্বিশ বছর ধরে খলিফা মো. একলাস মিয়ার বাড়িতে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছে। এদিকে ধর্মপাশা উত্তরপাড়া গ্রামে মো. জুলহাস মিয়ার বাড়িতে একই সময়ে আরো একটি ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

সুরেশ্বর দরবার শরিফের খলিফা মো. একলাস মিয়া বলেন, ‘আমি সুরেশ্বর দরবার শরিফের হুজুরের কাছে মুরিদ হয়েছি চল্লিশ বছর চলে। আমার খেলফতের বয়স ছব্বিশ বছর। আর সেই সময় থেকেই সৌদি আরবের সাথে মিল রেখে আমরা ঈদ উদযাপন করছি।’

#

মহি উদ্দিন আরিফ

০১৭৬৭১৪৫৫৫৫

২০.৭.২১

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca