1. admin@haworbarta.com : admin :
একাতাই বল-একতাই শক্তি-একতাই করতে পারে সমাজের উন্নতি - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

একাতাই বল-একতাই শক্তি-একতাই করতে পারে সমাজের উন্নতি

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে

জামালগঞ্জ বিশেষ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলার-জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ধানুয়াখালি মহল্লায় “ধানুয়াখালি মানব সেবা সংগঠন” সমাজকে দরিদ্র ও ত্রুটিমুক্ত করতে কাজ করে যাচ্ছে একদল যুবসমাজ ৫২ জন সদস্যকে নিয়ে ২০২০ সালে স্থাপিত – ধানুয়াখালি মানবসেবা সংগঠন। সংগঠনে সিনিয়র কয়েকজনকে উপদেষ্টামন্ডলি হিসেবে রেখে – যুবকরা সাজিয়েছে একটি সোনার টুকরো সেবামূলক সংগঠন।
তারা বেশ কয়েকটি সেবামূলক কাজ সম্পূর্ণ করেছে, প্রতি বছর ঈদ আসলে দরিদ্রদের মাঝে পোশাক বিতরণ, শীতে কম্বল বিতরণ ,মহামারির সময় খাদ্য সামগ্রী বিতরণ ও হতদরিদ্রদের বাসস্থান মেরামতের সময় কিছু অর্থ সহায়তা প্রদান করতে সক্ষম হয়েছে, ইত্যাদি।
এবং মহল্লার বার্ষিক ওয়াজ- মাহফিলের কাজ ২ বার সম্পূর্ণ করেছে -এই সংগঠনটি।

আজ ১২-০৩-২০২২ তারিখ তাদের মহল্লার রাস্তায় অন্ধকারে আলো ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে – প্রায় ৪০টি লাইট লাগানোর কাজ সম্পূর্ণ করেছে।

সিনিয়র সদস্য- জহিরুল ইসলাম বলেন আমাদের মহল্লায় অনেক বৃদ্ধ- বাবারা এশা- ও ফজরের নামাজের সময় টচ-লাইট ব্যবহার করে মসজিদে আসা-যাওয়া করে থাকেন এবং বৃষ্টির দিনে অনেক সময় দেখা যায় বৃদ্ধ বাবারা এক হাতে ছাতা ও এক হাতে টচ নিয়ে অনেক কষ্ট করে মসজিদে আসা-যাওয়া করে থাকেন – আমি মনে করি আমাদের এই লাইটিং এর ফলে বৃদ্ধ বাবারা একটু হলেও কষ্ট থেকে মুক্তি পাবে!!!

সংগঠন এর সভাপতি মোঃ আঃ রউফ (কুয়েত প্রবাসী) বলেন সাধারণ মানুষ রাতে চলাফেরার ক্ষেত্রে সড়ক দুর্ঘটনা থেকে মুক্তি পাবে। গ্রামে রাস্তার দু-পাশে ঘরবাড়ি থাকার কারণে রাস্তাটি অন্ধকার হয়ে পরে- আমরা আশাবাদী ইনশাআল্লাহ গ্রামের মানুষের কিছুটা হলেও উপকার পাবে-
আমি মনেকরি প্রতিটি মহল্লায় একটি করে মানবসেবা সংগঠন প্রয়োজন ও আমি আমাদের সহপাঠী ও যুবক ছেলেদেরকে নিয়ে ধানুয়াখালি মহল্লাকে একটি মডেল সমাজ গড়তে চাই!

ধানুয়াখালি মহল্লার- জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জুয়েল মিয়া বলেন আমাদের গ্রামের ছেলারা এতো সুন্দর একটি সংগঠন করেছে এবং সংগঠন এর সদস্য হয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি – কারণ এই সংগঠন শুধু মাত্র মানবসেবার কাজে সর্বদায় নিয়োজিত ।
আমি সবসময় দোয়া করি আল্লাহ তোমাদের সবাইকে নেক হায়াত দান করুক এবং প্রভু তোমাদের সবাইকে কবুল করুক – আমিন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca