1. admin@haworbarta.com : admin :
কালারমারছড়ায় ফিলিস্তিনি মুসলমানদের নির্বিচারে হত্যা ও বায়তুল মোকাদ্দাসে গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন,হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

কালারমারছড়ায় ফিলিস্তিনি মুসলমানদের নির্বিচারে হত্যা ও বায়তুল মোকাদ্দাসে গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন,হাওড় বার্তা

নুরুল বশর
  • প্রকাশ শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৩৩৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো প্রধান 

ফিলিস্তিনি মুসলমানদের নির্বিচারে হত্যা ও বায়তুল মোকাদ্দাসে গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের মহেশখালী কালারমারছড়া বাজারে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশ থেকে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বমানবতাকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। সেইসাথে স্পাইডের পণ্য বয়কটের আহ্বান জানান সমাবেশ থেকে বক্তারা।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা,আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, গাউসিয়া কমিটি বাংলাদেশ, ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি, ইসলামী ছাত্রসেনা মহেশখালী উত্তর ও কালারমারছড়া শাখা আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এলাকার শত শত সুন্নি জনতা অংশগ্রহণ করে।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কক্সবাজারের মহেশখালী উত্তর শাখার সভাপতি মাওলানা দলিলুর রহমান আল কাদেরী সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কালারমারছড়া মইনুল ইসলাম আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুবিনুল হক, বক্তব্য রাখেন, ইসলামিক ফ্রন্ট মহেশখালী উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হামিদ, মাওলানা হাফেজ আমানুল্লাহ।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন ইসলামী যুবসেনা কক্সবাজার উত্তর শাখার আহ্বায়ক মাওলানা ফরিদুল আলম রেজবী। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা সেলিম উল্লাহ, হাফেজ মোঃ জুবায়ের, মোঃ তৌফিকুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন,ইসরাইলি আগ্রাসন ও বর্বরোচিত হামলা সর্বযুগের রেকর্ড ভঙ্গ করেছে, সাধারণ জনগণ নারী-শিশু বৃদ্ধ‌ ও নিরস্ত্র সাধারণ মুসলমানদের উপর পবিত্র সংযমের মাস মাহে রমজানে ইফতার চলাকালীন সময়ে বর্বরোচিত হামলা এবং আধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহারের মাধ্যমে ফিলিস্তিনের নিরস্ত্র মুসলিমদের উপর অমানবিক নির্যাতন চালিয়ে মানবাধিকার লংঘন করেছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca