1. admin@haworbarta.com : admin :
গোবিন্দগঞ্জে আলী সিএনজি ফিলিং ষ্টেশনের উদ্বোধন করলেন- এমপি মানিক।  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা

গোবিন্দগঞ্জে আলী সিএনজি ফিলিং ষ্টেশনের উদ্বোধন করলেন- এমপি মানিক। 

হাসান আহমদ
  • প্রকাশ সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি।

সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে গোবিন্দগঞ্জ সুহিতপুর এলাকায় স্থাপিত মেসার্স আলী সিএনজি ফিলিং ষ্টেশনের উদ্বোধন করা হয়েছে। (গত ৪/৪/২০২২)সোমবার বিকেলে সিএনজি ফিলিং ষ্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৫ , ছাতক দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। সিএনজি ফিলিং ষ্টেশনের সত্তাধিকারী, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেন, সারা দেশের ন্যায় ছাতক-দেয়ারায়ও সড়ক যোগাযোগ ব্যবস্থার অভুতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। ফলে এ অঞ্চলে সব ধরনের যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের পরিবহন শ্রমিকরা দীর্ঘ লাইনে অপেক্ষা করে জ্বালানী সংগ্রহ করতে হয়েছে। আলী ফিলিং ষ্টেশন প্রতিষ্ঠার মাধ্যমে জ্বালানী সংগ্রহের ক্ষেত্রে পরিবহন শ্রমিকদের ভোগান্তি অনেকটাই লাঘব হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারা বাজার উপজেলা চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, ছাতক পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, জেলা পরিষদ সদস্য আব্দুস শহিদ মুহিত, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার, গয়াস আহমদ, বিলাল আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন, মুজাহিদ আলী, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, যুক্তরাজ্য প্রবাসী সেলিম সিদ্দিকী, আইয়ূব করম আলী, উপাধ্যক্ষ মনি শংকর ভৌমিক, আওয়ামীলীগ নেতা আফজল হোসেন, মুশাহিদ আলী, আলহাজ্ব মখলিছুর রহমান, আফতাব উদ্দিন, আব্দুল আওয়াল, আবুল হাসনাত. জেলা স্বেচ্ছাবেকলীগের সহ সভাপতি বাবুল রায়, আওয়ামীলীগ নেতা মিনহাজুর রহমান তাপস, শংকর দেব, মুজিব মালদার, পীর মোহাম্মদ আলী মিলন, রঞ্জন কুমার দাস, ইসতিয়াক রহমান তানভির, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলাম, যুবলীগ নেতা আবু হানিফা সায়মন, আব্দুস শহিদ, ছাতক উপজেলা স্বেচ্চাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক বাবু কৃপেশ চন্দ, এনামুল হক এনাম, শ্রমিক নেতা আফতাব উদ্দিন, রজব আলী মোল্লা, উপজেলা ছাত্রলীগ নেতা মাহবুব আলম, নিয়ামত আলী, জিকু প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, আলী সিএনজি ফিলিং ষ্টেশনের ব্যবস্থাপনা পরিচালক, যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম কিরন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca