1. admin@haworbarta.com : admin :
ছাতকে আব্দুল মুকিতের শাস্তির দাবিতে মানববন্ধন - Haworbarta
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের যাত্রা শুরু, নেতৃত্বে আলাউর-শহীদুল-মিজানুর ➤ নারী শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে ইরা’র প্রতিবেদন ডিসিকে হস্তান্তর ➤ গোলাপগঞ্জে ইয়াবা ও নগদ অর্থ সহ যুবক গ্রেপ্তার ➤ গোলাপগঞ্জে ইয়াবা ও নগদ অর্থ সহ যুবক গ্রেপ্তার ➤ সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল  ➤ SSTU- এর সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতির নেতৃত্বে জাকারিয়া-আশরাফ ➤ এবি পার্টির জগন্নাথপুর আহ্বায়ক হলেন আনোয়ার মিয়া ➤ জগন্নাথপুরে সাত ভাই রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু ➤ ছাতকে ছমরুমিয়া-মদরিছ মাস্টার ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষায় অনুষ্ঠিত  ➤ শান্তিগঞ্জের দরগাপাশায় দুই কেন্দ্রে মেধা যাচাই পরীক্ষা, অংশ নিল ৭০০ শিক্ষার্থী

ছাতকে আব্দুল মুকিতের শাস্তির দাবিতে মানববন্ধন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬
  • ২ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ধর্মীয় অবমাননা, ইসলামবিদ্বেষী বক্তব্য, আত্মহত্যার বৈধতা প্রচার ও উগ্রবাদী কর্মকাণ্ডের অভিযোগে আব্দুল মুকিত এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ছাতকের স্থানীয় সচেতন নাগরিকরা। এ সময় আব্দুল মুকিতকে দেশে ফিরিয়ে এনে অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

শনিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আব্দুল মুকিতের বিরুদ্ধে ধর্মীয় অবমাননা, ইসলাম বিদ্বেষী বক্তব্য, আত্মহত্যার বৈধতা প্রচার এবং উগ্রবাদী কর্মকাণ্ডের অভিযোগ তুলে ধরেন।

তাঁরা বলেন, ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সমাজে শান্তি-সম্প্রীতি বজায় রাখা সবার দায়িত্ব।

বক্তারা আব্দুল মুকিতকে দেশে ফিরিয়ে এনে তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় অংশগ্রহণকারীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার প্রকৃত সত্য উদ্‌ঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca