1. admin@haworbarta.com : admin :
ছাতকে ৪দিন ধরে গৃহবধূ নিখোঁজ,হাওড় বার্তা  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা

ছাতকে ৪দিন ধরে গৃহবধূ নিখোঁজ,হাওড় বার্তা 

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের ছাতকে ৪দিন ধরে রিমা বেগম (২২) নামের এক গৃহবধূ নিখোঁজ রয়েছে। সে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নয়া মৈশাপুর মুসলিমকোনা গ্রামের আলা উদ্দিনের ছেলে সিএনজি অটো-রিকশা চালক তাজ উদ্দিন আহমদ কামালের স্ত্রী।

জানা যায়, দুই জমজ সন্তানের জননী রিমা বেগম কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভোগছিলেন। দুই সন্তান নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করলেও মানসিক সমস্যা দেখা দিলে তাকে স্থানীয় ধারণ উত্তর পাড়া গ্রামে মামা ছাদেক মিয়ার বাড়িতে রেখে কবিরাজি চিকিৎসা দেয়া হচ্ছিল।

গত ৫ সেপ্টেম্বর দুপুরে সন্তান দু’টি রেখে কোথায় নিখোঁজ হয়ে যায় ওই গৃহবধূ। পরিবারের লোকজন তার সন্ধানে সম্ভাব্য সকলস্থানে খোঁজাখুজি করেও পাওয়া যাচ্ছে না। নিখোঁজের পরদিন গৃহবধুর স্বামী তাজ উদ্দিন আহমদ কামাল ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজ হওয়ার সময় তার পড়নে ছিল সবুজ রঙের সেলোয়ার-কামিজ ও কালো ওড়না। উচ্চতা ৫ফুট, চেহারা উজ্জ্বল। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।

নিখোঁজ গৃহবধূর সন্ধান পেলে তার স্বামীর 01779-878 116 মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca