1. admin@haworbarta.com : admin :
ডিমলায় আউটসোর্সিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ডিমলায় আউটসোর্সিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

মোঃ ফেরদৌস কিবরিয়া
  • প্রকাশ বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩২৫ বার পড়া হয়েছে

নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় ১৫ দিনব্যাপী শিক্ষিত বেকার যুব-নারীদের আউটসোর্সিং প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে।

যুবকদের সক্ষমতা বৃদ্ধিমূলক স্থানীয় সরকার বিভাগ (ইউজিডিপি) ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)’র অর্থায়নে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় যুব উন্নয়ন অধিদপ্তরের স্থায়ী কমিটির বাস্তবায়নে এ প্রশিক্ষনের আয়োজন করা হয়।
১১-আগস্ট বুধবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস প্রশিক্ষণ কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণটির শুভ-উদ্ধোধন করেন নীলফামারী জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী৷ উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে ও উক্ত প্রকল্পের উপজেলা সহায়ক (অঃদাঃ) বিভা রায়ের সঞ্চালনায় এসময় প্রশিক্ষণ কক্ষে উপস্থিত থেকে গ্রুরুত্বপূর্ণ মূলক আলোচনা তুলে ধরেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায় নিরু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আয়শা সিদ্দীকা প্রমূখ।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন স্থানীয় যুবক ও যুব নারীকে ১৫ দিনের এ প্রশিক্ষনের আওতায় আনা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায় উপস্থিত প্রশিক্ষনরত যুবক ও নারীদের উদ্দেশ্যে বলেছিলেন, আপনারা এ প্রশিক্ষনটি মনোযোগ দিয়ে করবেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca