1. admin@haworbarta.com : admin :
তালায় নানা আয়োজনে শিশু মেলা-২০২২, উদ্বোধন - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা

তালায় নানা আয়োজনে শিশু মেলা-২০২২, উদ্বোধন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৫৩ বার পড়া হয়েছে

বি এম বাবলুর রহমান তালা-সাতক্ষীরা

শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন শীর্ষক প্রকল্পের আওতায় শিশু মেলা ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (২৪ মে) তালা শহীদ আলী আহম্মদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে, সাতক্ষীরা জেলা তথ্য অফিসের আয়োজনে ও তালা উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই শিশু মেলার উদ্বোধন করা হয়। শিশু মেলা উপলক্ষে সকাল ১০ ঘটিকায় তালা উপজেলা চত্বরের সামনে হতে এক বর্নাঢ্য রালী বের করা হয়। রালী শেষে সকাল ১১ টা হতে আলোচনা অনুষ্ঠান সহ দিন ব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় যার মধ্যে চিত্রাঙ্কন, কুইজ কুইজ, দ্শেত্ববোধক গান প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পরবর্তীতে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস এর সভাপতিত্বে এবং মোঃ মনিরুজ্জামান এর সঞ্চালনায় এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তথ্য কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, উপজেলা জাতীয় পার্টি তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, শহীদ আলী আহম্মদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার, শহীদ কামেল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী শক্তিপদ কর, তালা প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি সাংবাদিক এস এম জাহাঙ্গীর হাসান সহ অন্যান্য সাংবাদিক, রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা অনুষ্ঠানে অতিথি বলেন বক্তব্যে বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সকলকে সচেতনতার সহিত পদক্ষেপ নিতে হবে এবং ইভটিজিং, ধর্ষণ, নারী ও শিশু পাচার সহ সকল অপরাধ দমনে একসঙ্গে কাজ করতে হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca