রবিবার, ১০ মে ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

দীর্ঘ ১৮ বছর পর প্রাণ ফিরে পেলো মণিরামপুর উপজেলা ছাত্রলীগ। । 

তাহিদুল ইসলাম
  • আপডেট সোমবার, ১৬ মে, ২০২২
  • ৬০ বার পড়া হয়েছে

মণিরামপুর (যশোর) প্রতিনিধি। 

প্রায় ১৮ বছর মণিরামপুর উপজেলা ছাত্রলীগ আহবায়ক কমিটি দিয়ে পরিচালনা করা হলেও মেলেনি পূর্ণাঙ্গ কমিটির দেখা। ফলে এই দীর্ঘ সময়ে তৈরী হয়নি ছাত্রলীগের কোন নতুন নেতৃত্ব। দীর্ঘ ১৮ বছর পর মণিরামপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির অক্সিজেনে প্রাণ ফিরে আজ মিছিলে জনসমুদ্রে পরিণত হয়েছে মণিরামপুরের রাজপথ। তৈরী হয়েছে সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাদের এক বিশাল মিলন মেলা।

গত ১৫ মে রবিবার বিকাল ৫ টায় মণিরামপুর খান টিপু সুলতান জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে ছাত্রলীগের সাবেক নেতাদের মতবিনিময় সভায় বক্তারা বলেন ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মীকে পরিচ্ছন্ন হতে হবেজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মীকে পরিচ্ছন্ন হতে হবে। মাদকাসক্ত ও চাঁদাবাজদের ছাত্রলীগের ঠাঁই না দেয়ার আহবান জানানো হয়। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে প্রতিষ্ঠিত ছাত্রলীগের নেতা-কর্মীদের রাজনীতির পাশাপাশি লেখা-পড়ার ওপরজোর দিতে হবে।

নবগঠিত কমিটির সভাপতি মাহমুদ হাসান রকির সভাপতিত্বে বক্তারা আরও বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যকে যারা অবাঞ্ছিত করার ঘোষণা দেয় তারা আর যাই হোক ছাত্রলীগের কর্মী হতে পারে না।

সাধারণ সম্পাদক রমেশ দেবনাথের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,প্রভাষক ফারুক হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন লাভলু, অগ্নি পুরুষ সাবেক ছাত্র নেতা সন্দীপ ঘোষ ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও ছাত্র নেতা মিকাইল হোসেন-সাবেক ছাত্র নেতা গোপাল মল্লিক মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা পরিবহন শ্রমিক লীগের সহ-সভাপতি বাবুল করিম বাবলু, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তারেক মির্জা, সাবেক সাধারণ সম্পাদক কাজী তাজাম্মুল হুসাইন টিটো, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফজলুর রহমান ও বর্তমান কমিটির সহ-সভাপতি মাহাবুবুর রহমান। সভা শেষে একটা বিশাল জনস্রোতের মিছিল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে শেষ করা হয়।

মণিরামপুর উপজেলার সাধারণ জনগণের অনেকে ধারনা করছে এতো বড়ো মিছিল গত ১০ বছরেও দেখেনি মণিরামপুর বাসি।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281