বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

দেবহাটায় ব্রাক ব্যাংকের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ২২ বার পড়া হয়েছে

বি এম বাবলুর রহমান:- সাতক্ষীরা টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য।দেবহাটায় ব্রাক ব্যাংকের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২২ পালিত হয়েছে।

মঙ্গলবার ( ৮ মার্চ) সকালে দেবহাটা ব্রাক ব্যাংকের স্থানীয় শাখার আয়োজনে আর্তজার্তিক নারী দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে র‌্যালী প্রদর্শন করেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান উপজেলা,এসিস্টেন্ট অফিসার সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির সামসুন্নাহার পারভীন প্রমুখ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ ও পল্লী সমাজের সদস্যগন উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281