শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাউয়াবাজারে দুই পক্ষের সংঘর্ষে এমপি সহ অর্ধশতাধিক আহতধানের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ- এমপি কামরুলসাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ানছাতকে দুর্ধর্ষ ডাকাতি ২৪ ঘণ্টায় পুলিশের জালে দুই ডাকাতএক রাতেই নিঃস্ব খামারি হুশিয়ার আলীসাংবাদিক রাজীব দাসের বাড়িতে চুরিখলা ডুবে, সড়কে শুকাচ্ছেন কৃষকের ধানবিলুপ্তির পথে পাহাড়ি ছন ও ছনের তৈরী ঘরধর্মপাশা উপজেলা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়দের সংবর্ধনা।হযরত মোহাম্মদ (সা.) কটুক্তির প্রতিবাদে বিশ্বনাথে আল-ইসলাহ’র বিক্ষোভ মিছিল।

ধর্মপাশায় নেংটা ফকিরের মাজার দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

মহি উদ্দিন আরিফ
  • আপডেট শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৫৯ বার পড়া হয়েছে

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের আতকাপাড়া গ্রামে নেংটা ফকিরের মাজারের দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ প্রায় ১০ জন আহত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ওই মাজার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, বাবুল মিয়ার মা প্রয়াত দুলামান্নেছা ওরফে আছিয়া খাতুন ১৯৭৩ সালে আতকাপাড়া গ্রামে ৩৫ শতাংশ জায়গা কেনেন। এর পরের বছর নেংটা ফকিরের মাজারের জন্য সেই জমি ওয়াকফ করে দেন এবং তিনি (আছিয়া) মোতাওয়াল্লি নিযুক্ত হয়ে মাজার পরিচালনা করেন। মায়ের মৃত্যুর পর বাবুল মিয়া মোতাওয়াল্লির জন্য সংশ্নিষ্টদের কাছে আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে বাবুল মিয়াকে তিন বছরের জন্য মোতাওয়াল্লি নিযুক্ত করা হয়। মাজারের ভাগভাটোয়া নিয়ে প্রায়ই তাদের মধ্যে বাকবিÐাসহ মারামারির ঘটনা ঘটে চলেছে। ফলে উভয় পক্ষই মামলা মোকাদ্দমায় জড়িয়েছে।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে বাবুল মিয়া ও মৃত লিলু মিয়ার ছেলেদের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে বাবুল মিয়াসহ উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে জুয়েল মিয়া, মর্তুজ আলী, শাহিনূর ইসলাম মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রফিকুল ইসলাম, জহিরুল ইসলাম, আব্দুল হক, মঞ্জুরা বেগম ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।

ধর্মপাশা থানার ওসি মো. খালেদ চৌধুরী বলেন, মাজারে আধিপত্য বিস্তার ও মোরগ, গরু, ছাগলের ভাগবাটোয়ারা নিয়ে দু’পক্ষের মাঝে দীর্ঘদিন ধরে বিবদমান অবস্থা বিরাজ করছে। এ ব্যাপারে পুলিশের পাশাপাশি স্থানীয় প্রশাসনের অগ্রণী ভূমিকা প্রয়োজন।

#

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281