1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথের অলংকারী ইউনিয়নে ত্রাণ বিতরণ করলেন শফিক চৌধুরী। - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা

বিশ্বনাথের অলংকারী ইউনিয়নে ত্রাণ বিতরণ করলেন শফিক চৌধুরী।

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২১ মে, ২০২২
  • ৬৪ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : টানা বর্ষণ ও পাহাড়ী ঢলের পানিতে সৃষ্ট বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের ক্ষতিগ্রস্থদের মধ্যে আড়াই শতাধিক পরিবারের সদস্যদের মধ্যে সরকারি ত্রাণ বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ মে) বিকেলে প্রধান অতিথি হিসেবে ইউনিয়নের ক্ষতিগ্রস্থদের মধ্যে সরকারি চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে প্রত্যেকটি পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার গরীব বান্ধব সরকার। সমাজের অবহেলিত-বঞ্চিত ও গরীব মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের দুঃখ-দুদর্শা দূর করার জন্য সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।

আমাদের সবাইকে সকল প্রাকৃতিক দূর্যোগ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। চলমান বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও প্রবাসীদেরকে দাঁড়ানোর আহবান জানান তিনি।

উপজেলার অলংকারী ইউনিয়নের ছোট খুরমা গ্রামস্থ ‘খুরমা ইবতেদায়ী ও তাহ্ফিজুল কোরআন মাদ্রাসা’ প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী হিরা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তফজ্জুল আলীর পরিচালনায় অনুষ্ঠিত ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিম আহমদ।

অনুষ্ঠানে এসময় উপস্থিত উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা যাদব আচার্য্য, অলংকারী ইউনিয়ন পরিষদের সচিব মনির উদ্দিন, অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি লিয়াকত আলী, আওয়ামী লীগ নেতা মহি উদ্দিন রফিক আলী মেম্বার।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca