1. admin@haworbarta.com : admin :
সাজেকে ২০ মে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা

সাজেকে ২০ মে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৫৯ বার পড়া হয়েছে

চাইথোয়াইমং মারমা রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ-বাংলাদেশের অন্যতম সৌর্ন্দয পর্যটন স্পট সবুজ পাহাড় ঘেরা অপরুপ প্রাকৃতিক লীলা ভূমি এ রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত পর্যটন প্রাণের কেন্দ্র সাজেক ভ্যালিতে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ ২ দিনে অবকাশে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন বলে জানান বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম। তিনি আরো জানান, ২০ মে বিকালে হেলিকপ্টারে যোগে সাজেকে ল্যাণ্ড করে ১ দিন অবস্থানের পর সেখান থেকে ২১ মে বিকেলে সাজেক ত্যাগ করবেন বলে জানা যায় ।

সাজেকে অবস্থান কালে সেখানে ঐতিহ্যবাহী
লুসাই হেরিটেজ ভিলেজ পরিদর্শন করবেন এবং স্থানীয় গ্রাম প্রধান হেডম্যান-কর্বারীদের সঙ্গে মত বিনিময় করবেন বলে জানান।
রাষ্ট্রপতি নিরাপত্তার জন্য ১৮ মে থেকে ২২ মে পর্যন্ত সাধারণ নাগরিকদের বাড়তি নিরাপত্তা দিয়ে যেতে হবে। ২৩ মে থেকে আগের মত স্বাভাবিক নিয়মে থাকবে।

এইসব বিষয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান আরো জানান, মহামান্য রাষ্ট্রপতি সাজেক সফরে কোন রিসোর্ট, হোটেল- মোটেল বন্ধ থাকবে না।সফরকালে রাষ্ট্রপতির সফর সঙ্গীদের জন্য কিছু রিসোর্ট বুকিং রাখা হয়েছে। বাকি রিসোর্ট সাধারণ পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে।তবে রাষ্ট্রপতি সফরকালে নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি থাকবে।
এতে পর্যটক ভ্রমনে বাড়তি নিরাপত্তার জোরদার করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca