মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নাসিরনগরে ৭ বয়সের শিশুকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত পলাতকশান্তিগঞ্জে মসজিদের ভাতা-অনুদানের দাবিতে স্মারকলিপি ও সভাগোয়াইনঘাটে গ্রাম পুলিশ কর্মচারীদের মহাসমাবেশ অনুষ্ঠিতজামালগঞ্জে মাদক বিরোধী আলোচনা সভাদুর্গম ও সীমান্তবর্তী এলাকায় আলোর দ্যুতি ছড়াচ্ছে গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজচিতলমারী থানা প্রেসক্লাব নতুন নেতৃত্বেশান্তিগঞ্জে কবরস্থানে ঝুলছিল আলাউদ্দিনের মরদেহ উদ্ধারজামালগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, এসিল্যান্ডকে বিদায়হাছন রাজা সংস্কৃতি পরিষদের জেলা অভিষেক অনুষ্ঠিতগোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নকল্পে এমপি এমরান আহমদের মতবিনিময়

ধর্মপাশায় ভুয়া আইডির বিরুদ্ধে জিডি করলেন শামীম আহমেদ বিলকিস 

মহি উদ্দিন আরিফ
  • প্রকাশ সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৮৫ বার পড়া হয়েছে

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের রাজনৈতিক কার্যালয় হাওর চোখ নামে ও উনার ছবি ব্যাবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ৪-৫ টি ভুয়া ফেইসবুক আইডি ও পেইজ খুলা হয়েছে। ওইসব ফেক আইডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানায় জিডি করেছেন তিনি।

সোমবার (৯ই আগষ্ট) দুপুর সাড়ে ১২টায় ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরীর কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ জমা দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস।

এ সম্পর্কে শামীম আহমেদ বিলকিস বলেন,আমার রাজনৈতিক কার্যালয় হাওরচোখ নামে আমার কোন ফেইসবুক একাউন্ট নেই। এই ভুয়া আইডিগুলো থেকে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানোর সম্ভবনা রয়েছে। ভুয়া অ্যাকাউন্ট খোলার বিষয়টি নিয়ে আমি নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছি। তবুও এসব ফেক আইডির দ্বারা কোনো নেতাকর্মী বা কেউ যাতে বিরূপ পরিস্থিতির মুখোমুখী না হন সেজন্য বাড়তি সতর্কতা হিসেবে লিখিত অভিযোগ করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছি।

এ সম্পর্কে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরী বলেন, ওইসব ফেক আইডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানায় জিডি করেছেন তিনি। আইন অনুযায়ী পদক্ষেপ নেবে আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281