1. admin@haworbarta.com : admin :
ছাতকে গরুসহ চোরসর্দার আটক - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

ছাতকে গরুসহ চোরসর্দার আটক

হাসান আহমদ
  • প্রকাশ সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৯৮ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের পৃথক অভিযানে গরু চোরের এক সর্দারসহ ৫টি চোরাইকৃত গরু উদ্ধার করে‌ছে পু‌লিশ। গরু চুরির ঘটনায় পু‌লিশ আটক করে‌ছে একজনকে।

গত সোমবার বিকা‌লে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সানিয়া গ্রামের মিলন মিয়া (২৭) বাড়ীতে থেকে অভিযান চালিয়ে ২টি গাভীসহ ৫টি চোরাইকৃত গরু উদ্ধার করে পুলিশ। সে উপজেলার একই গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে। ছাতক থানার উপ-পরিদর্শক মহিন উদ্দিনের ও দোয়ারাবাজার থানার যৌথ অভিযানে গরুসহ মিলনকে আটক করে পু‌লিশ। তাকে গরু চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত সোমবার বিকা‌লে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়।

জানা যায়, ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের উত্তর কুপিয়া গ্রামের কৃষক আব্দুর রহিমের বাড়ীর ঘোয়াল ঘর থেকে গত শনিবার রাতে ২টি গাভীসহ ৫টি গরু চুরি হয়। গরু চুরির পর আব্দুর রহিম জানতে পারেন, তার চোরাই গরু গুলো দোয়ারাবাজারের সানিয়া গ্রামে আছে।

ছাতক থানার উপ-পরিদর্শক মহিন উদ্দিন জানান, গরু চুরির বিষয়টি থানায় জানানোর পর পুলিশ গরুসহ মিলন মিয়াকে তার নিজ বাড়ী থেকে আটক করেছে। এ ঘটনায় আব্দুর রহিম বাদী হয়ে মিলন মিয়াকে আসামী ক‌রে মামলা দা‌য়ের ক‌রেন।

এব‌্যাপা‌রে ছাতক থানার ও‌সি মাহবুর রহমান ঘটনার সত‌্যতা নিশ্চিত ক‌রেছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca