1. admin@haworbarta.com : admin :
ছাতকে পুলিশ পরিচয়ে প্রতারণা ও টাকা আত্মসাৎ! - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

ছাতকে পুলিশ পরিচয়ে প্রতারণা ও টাকা আত্মসাৎ!

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯৬ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

হাসান আহমদঃ- ছাতকে থানা পুলিশ পরিচয়ে আসামীর পরিবারের লোকজনের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে সাদ্দাম হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার দত্তখলা গ্রামের মৃত হিম্মত আলীর পুত্র । জানা যায় গত (১২ ফেব্রুয়ারী) রাতে ছাতকের হাঁদাটিলা এলাকায় অভিযান চালায় একদল পুলিশ। এসময় পাথর বহন করে নিয়ে যাবার সময় একটি ট্রাক্টরে ৮০ ফুট পাথরসহ দু’জনকে পুলিশ আটক করে। এ ঘটনার পরদিন (১৩ফেব্রুয়ারী) সকালে একটি মোবাইল ফোন থেকে ছাতক থানার পুলিশ পরিচয়ে আসামীকে ছেড়ে দেওয়ার জন্য চুক্তি করে বিকাশের মাধ্যমে টাকা দাবি করা হয়। (যার অডিও রেকর্ড প্রতিনিধির কাছে রয়েছে) আসামীর পক্ষ প্রতারক চক্রের দেওয়া একটি বিকাশ নম্বরে রফা-দফার মাধ্যমে ২০ হাজার টাকা পাঠানোর পর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এ প্রতারণার ঘটনায় (১৮ ফেব্রুয়ারী) ব্রাহ্মণবাড়িয়া থেকে একজনকে আটক করা হলে ও কাটছেনা এর ধূম্রজাল। ওইদিন (১৩ফেব্রুয়ারী) আসামির তথ্য এবং আসামির পরিবারের মোবাইল নাম্বার কিভাবে তার কাছে পৌঁছলো এবিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। এনিয়ে চলছে নানা ধরনের আলোচনা-সমালোচনা। থানা হাজতে থাকা আসামির কাছ থেকে কে বা কাহারা আসামির স্ত্রীর মোবাইল নাম্বার সংগ্রহ করেছে এবং তার পরিবারের সাথে যোগাযোগ করেছে এসবের কোন হদিস পাওয়া যাচ্ছেনা। ওই ঘটনা নিয়ে থানার এক চিহ্নিত দালালকে গত কয়েকদিন ধরে দৌড়-ঝাপ করতে ও দেখা যাচ্ছে। এতে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে ছাতক থানায় মামলা নং (০৯/১৮) দায়ের করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, অনেক তথ্য রয়েছে তদন্তের স্বার্থে সব বলা যাচ্ছেনা। অন্যান্য আসামি গ্রেপ্তারের পর বিস্তারিত জানানো হবে। বিষয়টির তদন্ত হচ্ছে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca