1. admin@haworbarta.com : admin :
মহেশখালীর পাহাড়ী ঝিরি থেকে হাত-পা বাধা অবস্থায় কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

মহেশখালীর পাহাড়ী ঝিরি থেকে হাত-পা বাধা অবস্থায় কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ৩০ মে, ২০২২
  • ৬২ বার পড়া হয়েছে

মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের না কাটা পাহাড়ী ঝিরি থেকে হাত-পা বাধা অবস্থায় এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে মহেশখালী
থানা পুলিশ।

মহেশখালী থানা সূত্রে জানা যায়-

৩০ মে সোমবার বিকাল ৫ টায় মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা না কাটা নামক পাহাড়ী ঝিরি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিপ্লব কান্তি দে (১৬) ছোট মহেশখালী ইউনিয়ন
এর ঠাকুরতলা এলাকার জীবন হরি দে এর পুত্র।

সে পেশায় মোবাইল টেকনিশিয়ান, কে বা কারা, কি কারণে এ হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নিবলে জানান মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাই পিপিএম।

তিনি বলেন- বিকালে ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা না কাটা নামক পাহাড়ী ঝিরিতে ১টি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েকজন পান চাষী থানা পুলিশকে খবর দেয়।

পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাধা অবস্থায় এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে।

নিহতের গলায় রশি জাতীয় জিনিসের আঘাতের চিহ্ন দেখা গেছে। সে ফুল হাতা শার্ট ও জিন্স প্যান্ট পরিহিত ছিল।

কারা কি কারণে এ হত্যাকান্ড ঘটিয়েছে পুলিশ এখনো নিশ্চিত নয়। ঘটনার সাথে জড়িতদের শনাক্তও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

নিহতের বাবা জীবন হরি দে বলেন-

রোববার সকালে তার এক অসুস্থ মেয়েকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শিপ্লব কান্তি দে সহ তিনি হাসপাতালে অবস্থান করেছিলেন।

এক পর্যায়ে রাত ৯ টার দিকে কেউ একজন শিপ্লব’কে মোবাইল ফোনে কল দেন। এসময় সে (শিপ্লব) একটু পরে আসার কথা জানিয়ে হাসপাতাল থেকে বের হন। এরপর রাতে আর হাসপাতালে ও বাড়িতে ফিরেনি।

৩০ মে সোমবার দুপুর পর্যন্ত আত্মীয় স্বজন সহ বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নিলেও তার সন্ধান পাওয়া যায়নি বলে জানান নিহতের বাবা।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাই পিপিএম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করতে পুলিশের একাধিক ইউনিট গোপনে কাজ চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca