1. admin@haworbarta.com : admin :
তালায় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন -২০২২ অনুষ্ঠিত - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

তালায় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন -২০২২ অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৯৮ বার পড়া হয়েছে

বি এম বাবলুর রহমান তালা-সাতক্ষীরা

তালা উপজেলার ১৯৬ নং জেয়ালা নলতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসব উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ রা জুন)সকাল ৯ থেকে বিরতিহীন ভাবে সকল ভোটারদের উপস্থিতিতে ভোট গ্রহণ কার্যক্রম আরম্ভ হয়। ছাত্র-ছাত্রীদের আলাদাভাবে ২টি লাইন দিয়ে (ছায়া পুলিশ বাহিনী ও আনসার বাহিনীর ) নিরলস পরিশ্রমে শান্তিপূর্ন ভোট গ্রহন সম্ভব হয়েছে। ভোটে চুড়ান্ত ভাবে ১ম বিজয়ী হয়েছে ৫ম শ্রেনীর ছাত্র মোঃ ইকরামুল হোসেন, ২য় বিজয়ী হয়েছে ৫ম শ্রেনীর ছাত্রী রিপা খাতুন, ৩য় বিজয়ী হয়েছে ৪র্থ শ্রেনীর ছাত্রী হাবিবা খাতুন, ৪র্থ বিজয়ী হয়েছে ৪র্থ শ্রেনীর ছাত্রী লিমা খাতুন, ৫ম বিজয়ী হয়েছে ৫ম শ্রেনীর ছাত্রী সুমাইয়া খাতুন, ৬ষ্ঠ বিজয়ী হয়েছে ৩য় শ্রেনীর ছাত্র কারিমুল ইসলাম এবং ৭ম বিজয়ী হয়েছে ৪র্থ শ্রেণির ছাত্র ইয়াসিন আলী।

সকলের উপস্থিত ও অভিনন্দন সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনে বিজয়ীগন সড়কে বিজয় র‍্যালী করে। বিজয় র‍্যালী শেষে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হাছিনা খাতুন , এস এম সি সভাপতি শেখ আব্দুল ওহাব, সহকারী শিক্ষক মোঃ কলিম উদ্দীন সরদার, জনাব মোঃ নজরুল ইসলাম, প্রকাশ কুমার সাহা এবং গঙ্গারাম বর্মন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ও ছাত্র ছাত্রীবৃন্দ ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca