1. admin@haworbarta.com : admin :
জগঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন ২০২২ অনুষ্ঠিত - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

জগঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন ২০২২ অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

মোঃ জাকারিয়া ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি,

সারা দেশের ন্যায় সুনামগঞ্জ জেলার ছাতক থানার সিংচাপইড় ইউনিয়নের জগঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আনন্দ গন পরিবেশে নমিনেশন দাখিল ও ব্যালট পেপার এর মাধ্যমে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।এই নির্বাচনে নমিনেশন বিতরন করা হয় মোট-২৫টি জমা হয়েছে-২৫টি,বাতিল হয়েছে-৪টি,বৈধতা পেয়েছেন-২১টি। এতে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন, সাকিবুল হাসান-৫ম। প্রিজাইটিং অফিসার ছিলেন-রুহিত আহমদ জয়-৫ম।সহকারী প্রিজাইটিং অফিসার হিসেবে সাথে ছিলেন মরিয়ম আক্তার রাইসা-৪থ,ও আফজল হোসেন-৫ম।পুলিং অফিসারের দায়িত্ব পালন করেন-ফারিহা বেগম-৫ম,পাবানা আক্তার রিয়া-৪থ।ছেলেদের মধ্যে-এমরাজুল-৪থ,জয়নুল হক-৫ম।এই নির্বাচনে কঠোর নিরাপত্তার দায়িত্বে ছিলেন যারা অত্র বিদ্যালয়ের-সাকিবা জান্নাত রায়া,সৌরভ,সুমা আক্তার, রিয়া আক্তার প্রিয়া,রুবা,তানজিদুর রহমান,অলিউর,মাহিন,রাহুল, ও মারুফ।পরে কিছু সময় বিরতি দিয়ে প্রাপ্ত ভোট গননা করা হয়।
এতে বিজয়ী প্রাথীরা হলেনঃ-৫ম শ্রেনীর,রুমানা আক্তার বুশরা প্রাপ্ত ভোট-৯৯ আনিশা আক্তার মরিয়ম প্রাপ্ত ভোট -৬৩ সুবেরাজ আহমদ প্রাপ্ত ভোট -৫২।৪র্থ শ্রেনীর,সোয়েব মিয়া প্রাপ্ত ভোট -৬২ ফাখেরা সুলতানা প্রাপ্ত ভোট -৫৭।৩য় শ্রেনীর,সুলতানা বেগম প্রাপ্ত ভোট -৮৩ ফাহিজা আক্তার সীমা প্রাপ্ত ভোট -৭৫ পেয়ে তারা সবাই ক্লাস ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন।এদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছে জগঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইস্কুল ক্যাপ্টেন হিসাবে নির্বাচিত হয়েছে ৫ম শ্রেনীর ছাত্রী রুমানা আক্তার বুশরা।সব শেষে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জগৎ জৌতি ভৌমিক, অভিভাবক সদস্য শাহজাহান সহ সহকারী শিক্ষক,শিক্ষিকারা হলেন, রোকেয়া বেগম,আনোয়ার হুসেন,মাজেদা বেগম,লাভলী ও জাকারিয়ার অক্লান্ত পরিশ্রমে আজকের এই নির্বাচন সম্পন্ন করা হয়।পরে বর্তমান সরকারের এই পদক্ষেপ কে স্বাগত জানিয়ে আজকের নির্বাচনের ফলাফল ঘোষণা করে এক বার্তায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন,আজ শিশুরা খুবই আনন্দিত। নিজের ভোট নিজে দিতে পেরে তারা খুব খুশি। এর মাধ্যমে গণতন্ত্রের সঠিক চর্চা হয়।ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে নাগরিক দায়িত্ব সম্পর্কে অবহিত হতে পারে শিক্ষর্থীরা। এটি একটি যুগান্তকারী উদ্যোগ। আজ সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে একসাথে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ।।
“গণতন্ত্র চর্চায় উদ্ভাসিত হউক দেশের প্রতিটি শিশু, দেশ প্রেম জাগ্রত হউক অন্তরে”

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca