1. admin@haworbarta.com : admin :
তালায় দৈনিক কাফেলার সম্পাদক আব্দুল মোতালেবের ২০ তম স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

তালায় দৈনিক কাফেলার সম্পাদক আব্দুল মোতালেবের ২০ তম স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৫৫ বার পড়া হয়েছে

তালা সাতক্ষীরা প্রতিনিধি মোঃ লিটন হোসাইন।।

সাতক্ষীরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি,জেলার প্রথম সংবাদপত্র দৈনিক কাফেলার সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল মোতালেবের ২০ তম মৃত্যু বার্ষিকীতে তালা প্রেসক্লাবের উদ্যেগে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।

তালা প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (২ মে) বিকালে তালা প্রেসক্লাবের হলরুমে স্মরণ সভায় সভাপতিত্ব করেন তালা প্রেসক্লাবের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম।

স্মরণ সভায় ও দোয়া অনুষ্ঠানে তালা প্রেসক্লাবের সি.সহ-সভাপতি সাংবাদিক এসএম জাহাঙ্গীর হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মান্নান,সাংগঠনিক সম্পাদক মোঃবাবলুর রহমান,প্রচার সম্পাদক খান নাজমুল হুসাইন,দপ্তর সম্পাদক শেখ ইমারান হোসেন,যুগ্ম-দপ্তর সম্পাদক হাসান আলী বাচ্চু,কার্যনিরর্বাহী সদস্য লিটন হুসাইন, জহর হাসান সাগর,সাগর মোড়ল,ফটো সাংবাদিক কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম তার বক্ত্যবে বলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল মোতালেবে কুমিরা মহিলা ডিগ্রী কলেজ,সাতক্ষীরা ছফুরুন্নেসা ডিগ্রী কলেজ,সাতক্ষীরা ডে নাইট ডিগ্রী কলেজ, কুমিরা বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা ছিলেন। এছাড়া তিনি সাতক্ষীরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা হয়ে সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ করণের জন্য বিশেষ ভূমিকা পালন করেছেন।

স¥রণ সভার আলোচনা শেষে বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল মোতালেবের সহ প্রায়াত সকল সাংবাদিকের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও মোনজাত পরিচালনা করেন তালা উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ¦ মাওলানা তাওহীদুর রহমান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca