

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (৩ জুন) দুপুরে উপজেলার দোহালিয়া ইউনিয়নের
রাজনপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি রাজনপুর গ্রামের সুন্দর আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,শুক্রবার দুপুরে নিহত আল আমিন রাজনপুর জামে মসজিদ সংলগ্ন সুরমা নদীতে গোছল করে বাড়িতে যাওয়ার পথে দোহালিয়া বাজারের পাবলিক টয়লেটের পানির মটরের বৌদ্যুতিক সংযোগের সংস্পর্শে এসে বিদ্যুতায়িত হয়ে আহত হয়।তাৎক্ষণিক ভাবে নামাজরত মুসল্লি ও
স্বজনরা তাকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করে বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।নিহত আল আমিনের পিতা সুন্দর আলীর আবেদনের পরিপ্রেক্ষিতে কোন অভিযোগ বা সন্দেহ না থাকায় মরদেহ পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
ব্যবস্থাপনা সম্পাদক: সোহান মিয়া
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

