1. admin@haworbarta.com : admin :
ঝালকাঠিতে হামলায় সাংবাদিক নোমানী ও তাঁর মা-বোন আহত : বিএমএসএস -এর নিন্দা ও প্রতিবাদ - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

ঝালকাঠিতে হামলায় সাংবাদিক নোমানী ও তাঁর মা-বোন আহত : বিএমএসএস -এর নিন্দা ও প্রতিবাদ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৫ জুন, ২০২২
  • ৫৭ বার পড়া হয়েছে

হাওড় বার্তা বিশেষ প্রতিনিধি আবু তাহের মিসবাহ!!

পূর্ব বিরোধের জের ধরে ঝালকাঠির রাজাপুরে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে আহত হয়েছেন বরিশাল থেকে প্রকাশিত দৈনিক শাহনামা পত্রিকার বার্তা সম্পাদক সাংবাদিক মামুনুর রশীদ নোমানী।

শুক্রবার বিকেলে উপজেলার চল্লিশকাহনিয়া বাজারে এ ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের হাত থেকে ছেলে রক্ষা করতে এসে সাংবাদিক নোমানির মা পারুল বেগম ও বোন লিপি বেগমও আহত হয়েছেন।
তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত সাংবাদিক নোমানী অভিযোগ করেন, গ্রামের বাড়িতে স্থানীয় একটি দাওয়াতে গেলে চল্লিশ কাহনিয়া হাজিবাড়ি জামে মসজিদের তোরন ও মসজিদ সংলগ্ন করবস্থান উচ্ছেদের প্রতিবাদ করাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার সাংবাদিক মামুনুর রশীদ নোমানীর সাথে প্রতিবেশী দেলোয়ার হোসেনের সাথে কথার কাটাকাটি হয়।

এর জের ধরে শুক্রবার বিকেলে চল্লিশকাহনিয়া বাজারে এলাকায় এলে সাংবাদিক নোমানীর উপর হামলা করে প্রতিপক্ষরা। খবর পেয়ে তার মা ও বোন এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়।

পরে নোমানীর বাড়ির লোকজন ঘটনাস্থলে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৬ জন আহত হয়।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, ঘটনার পরপই পুলিশ পাঠানো হয়েছে। সাংবাদিক নোমানীসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সাংবাদিক নোমানীর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব মো: সুমন সরদার সহ ৩০১ জন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca