1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে আ’লীগ নেতা গয়াস মিয়া হত্যার প্রধান আসামি মাসুক গ্রেফতার - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

বিশ্বনাথে আ’লীগ নেতা গয়াস মিয়া হত্যার প্রধান আসামি মাসুক গ্রেফতার

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৫ জুন, ২০২২
  • ৫৫ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় নিহত আ’লীগ নেতা শেখ গয়াছ মিয়া (৫৫) খুনের মামলার প্রধান আসামি আ’লীগ নেতা মাসুক মিয়া (৫০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত মাসুক মিয়া দশঘর ইউনিয়নের বরুনী গ্রামের মৃত জমির আলীর ছেলে। নিহত গয়াছ মিয়ার দাফনের মাত্র ৪ ঘন্টার ভেতরে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার সময় জগন্নাথপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, ও মামলার তদন্তকারি কর্মকর্তা ওসি তদন্ত জাহিদুল ইসলাম।

গত ২৮ মে রাতে পীরের বাজার থেকে বরুনী গ্রামের নিজ বাড়িতে ফেরার পথে মাসুক মিয়ার বাড়ির সামনে হামলার শিকার হন নিহত শেখ গয়াছ মিয়া। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করেন স্বজনরা। দীর্ঘ প্রায় ৭দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে শুক্রবার সকালে তিনি মারা যান। তবে হামলার ঘটনায় বৃহস্পতিবার ২০জনকে আসামি করে থানায় একটি মামলা করেন নিহতের ছেলে মাজেদ আহমদ (২৩)। আর ওই মামলার প্রধান আসামি হচ্ছেন মাসুক মিয়া।

শুক্রবার সন্ধা ৭টায় গয়াছ মিয়ার দাফন শেষ করার ৪ ঘন্টার ভেতের মাসুক মিয়াকে গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করেছেন, থানার (ওসি) গাজী আতাউর রহমান। এখন ওই মামলাটি হত্যা মামলায় রুপান্তরিত করা হবে বলে জানান তদন্তকারি কর্মকর্তা ওসি তদন্ত জাহিদুল ইসলাম।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca