

তৌহিদ চৌধুরী প্রদীপ
জামালগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষতিগ্রস্ত হাওরবাসী কৃষকদের খোঁজখবর রাখছেন বলে জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী হাওরাঞ্চলে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে দাঁড়াতে সরকার মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি কামরুজ্জামান কামরুল বলেন, “বিএনপির সরকার কৃষকবান্ধব সরকার। দেশের খাদ্য উৎপাদনে কৃষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকের ঘাম ঝরানো ফসল আমাদের জন্য আল্লাহর এক বিশেষ নিয়ামত। বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, তখনই হাওরাঞ্চলের কৃষকদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।”
তিনি আরও বলেন, কৃষি দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। তাই কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে দেশের খাদ্য মজুত ও নিরাপত্তা আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শফিকুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহম্মদ, উপ-সহকারী প্রকৌশলী রাম কুমার সাহা, বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান, উপজেলা কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা, শামসুজ্জামান ধন মিয়া, আজাদ হোসেন বাবলু, সাচনাবাজার ইউপি চেয়ারম্যান ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুক মিয়া, ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান, সদর ইউপির সাবেক চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার, ছাত্রদল আহ্বায়ক তৌফিকুল ইসলামসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় কৃষকরা।


সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের
বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

