1. admin@haworbarta.com : admin :
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দিরাইয়ে ৬৫ শিক্ষার্থী পেল বিনামূল্যে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দিরাইয়ে ৬৫ শিক্ষার্থী পেল বিনামূল্যে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সুনামগঞ্জের দিরাই উপজেলার ধল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ৬৫ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস (ইউনিফর্ম), জুতা, মোজা এবং পরিবেশবান্ধব পাটের তৈরি স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুর রশীদ চৌধুরী, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিরাজুল আশেকীনসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে এবং মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকারের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস, জুতা, মোজা ও পরিবেশবান্ধব পাটের তৈরি স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca