1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে অত্যাচারে অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিল মা - Haworbarta
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ চেয়ারম্যান নয়, সেবক হয়ে বোগলাবাজারবাসীর পাশে থাকতে চান আবুল হোসেন ➤ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখের মালামাল আটক ➤ তাহিরপুরে শতাধিক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পবিত্র কোরআন বিতরণ ➤ জগন্নাথপুরে ‘ইমছা বিউটি’র গ্র্যান্ড ওপেনিং সম্পন্ন ➤ দিরাইয়ে ১২০০ শিক্ষার্থীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা ➤ ছাতকে হাসানাইন তাহফিজুল কুরআন মাদরাসার স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন ➤ সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ➤ জগন্নাথপুরে ইসলামিক সোসাইটির মেধাবৃত্তি পরিক্ষা সম্পন্ন ➤ শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি সনজয়, সম্পাদক আনোয়ার ➤ ছাতকে হাওর বাঁচাও আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

নাসিরনগরে অত্যাচারে অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিল মা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

 সুজিত কুমার চক্রবর্তী 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মাদকাসক্ত দুই ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশে সোপর্দ করেছে এক অসহায় মা।

রবিবার (২ আগস্ট)  দুপুরে প্রতিবেশীদের সহায়তায় দুই ছেলেকে ধরে পুলিশে দেন মা পারভীন আক্তার। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ড পাওয়া দুই ভাই হলেন দুলাল মিয়া (৪৫) ও মতি মিয়া (২৬)। দুলাল ও মতি উপজেলা ধরমন্ডল গ্রামে ৮ নং ওয়ার্ডের মৃত আজদু মিয়ার ছেলে। ভ্রাম্যমাণ আদালত দণ্ড দেওয়ার পর তাঁদের কারাগারে পাঠায় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মা পারভীন আক্তার পাঁচ ছেলের মধ্যে দুই ছেলে কয়েক বছর আগে মাদকাসক্ত হয়ে পড়েন। মাদকের টাকার জন্য তাঁরা নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। ছেলেদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে অনেক চেষ্টা করেছেন তাঁদের মা।

সম্প্রতি মাদকের টাকার জন্য দুই ভাই আরও বেপরোয়া হয়ে পড়েন। কথায় কথায় মাকে নানাভাবে নির্যাতন করে আসছিলেন তাঁরা। আজ রোববার সকালে মায়ের কাছে টাকা দাবি করেন দুই ভাই। মা টাকা দিতে রাজি না হলে দুই ভাই মিলে ঘরের আসবাব ভাঙচুর করতে থাকেন এবং মাকে হত্যার হুমকিও দেন। পরে প্রতিবেশীদের সহায়তায় দুই ভাইকে পুলিশে সোপর্দ করেন মা। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ভাইকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

এছাড়া গত শুক্রবার উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতিকুড়া গ্রামের এক মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে এক অসহায় পিতা।পরে ভ্রাম্যমাণ আদালত আদালতে মাধ্যমে মাদকসেবী মোঃ নজরুল (২৬)কে আট মাষের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাসরীন। দন্ড পাওয়া মোঃ নজরুল আতোকুড়া গ্রামের বরজু মিয়ার ছেলে। পরে পুলিশ জেল হাজতে প্রেরণ করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca