

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের ছাত্রনেতা এবং উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এম এ আজিজ দিনব্যাপী ব্যাপক গণসংযোগ,মটর সাইকেল শোডাউন ও মতবিনিময় সভা করেছেন।
আজ মিরপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তিনি এ গণসংযোগ চালান। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি মিরপুর বাজার,শ্রীরামসি রাস্তার মুখ পয়েন্ট, ঐতিহাসিক শ্রীরামসী বাজারের ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা এবং সাধারণ পথচারীদের সাথে কুশল বিনিময় ও হাত মিলিয়ে দোআ-সমর্থন প্রত্যাশা করেন। এ সময় সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
বাজারের গণসংযোগ শেষে শ্রীরামসী মার্কেটে স্থানীয় সর্বস্তরের জনসাধারণের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি। সভায় এম এ আজিজ বলেন, ছাত্রজীবন থেকেই তিনি গণমানুষের অধিকার আদায়ে আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন। আগামী দিনে মিরপুর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, শিক্ষাবান্ধব ও জনকল্যাণমুখী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান। এ লক্ষ্যে তিনি এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা, দোআ ও সমর্থন কামনা করেন।
গণসংযোগ ও মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার প্রবীণ মুরব্বিয়ান, যুবসমাজ এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

