1. admin@haworbarta.com : admin :
সুনামগঞ্জে খেলাফত মজলিসের দিনব্যাপী তরবিয়তি মজলিস অনুষ্ঠিত  - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ সুনামগঞ্জে খেলাফত মজলিসের দিনব্যাপী তরবিয়তি মজলিস অনুষ্ঠিত  ➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী

সুনামগঞ্জে খেলাফত মজলিসের দিনব্যাপী তরবিয়তি মজলিস অনুষ্ঠিত 

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

মোঃ তাজিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী তরবিয়তি মজলিস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) জেলা শহরস্থ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত তরবিয়তি মজলিসে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা শায়খ ইমাম উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম।

জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফারুক আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট জোন সহকারী পরিচালক অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান।

জেলা সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইনের স্বাগত বক্তব্যের পর দারসে কুরআন পেশ করেন সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার অন্যতম উপদেষ্টা ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাওলানা সাঈদ আহমদ।

তরবিয়তি মজলিসে দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সুনামগঞ্জ জেলা সহ সভাপতি মাওলানা ছদরুল আমীন, মাওলানা আকিক হোসাইন, মোঃ মোস্তফা কামাল, মাওলানা নূরুল হোসাইন; সহ সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা আখতার হুসাইন আতিক; সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ জাবেদ; সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শুয়াইবুর রহমান; অফিস সম্পাদক মাওলানা আলী খান; সহ প্রচার সম্পাদক কে এম সোলাইমান আহমদ তালুকদার; দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুস শহীদ এবং সহ দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আলী আকবর।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক মজলিস সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সেক্রেটারি আলী আজমান, যুব মজলিস সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা নির্বাহী সদস্য মাওলানা জহির আহমদ, মাওলানা মঈনুল হক, মাওলানা জসীম উদ্দিন, দোয়ারা বাজার উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন সাঈদ, ছাতক উপজেলা সহ সভাপতি কে এম সালেহ আহমদ, শান্তিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শামীম আহমদ, তাহিরপুর উপজেলা সাধারণ সম্পাদক হাফিজ জহিরুল ইসলাম, দিরাই উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা হাবিব বিন মোশাররফ প্রমূখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca