1. admin@haworbarta.com : admin :
শাল্লায় হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃত্বে ইমামুল-তারেক - Haworbarta
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

শাল্লায় হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃত্বে ইমামুল-তারেক

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: হাওরের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য ও খনিজ সম্পদ রক্ষা এবং সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে হাওর ও নদী রক্ষা আন্দোলনের শাল্লা উপজেলা শাখার প্রথম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মো. ইমামুল হককে সভাপতি ও মো. তারেক মিয়াকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় শাল্লা উপজেলা কনফারেন্স হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সহসভাপতি ওবায়দুল মুন্সীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ।

সম্মেলনে বক্তারা হাওরাঞ্চলের সার্বিক উন্নয়ন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ধীরগতি, দুর্নীতি ও ঠিকাদারি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। একই সঙ্গে হাওর, নদ-নদী, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন কমিটির প্রতিনিধি এবং সমাজের বিভিন্ন স্তরের সচেতন, দেশপ্রেমিক ও পরিবেশপ্রেমী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন: সহ সভাপতি তুহীন চৌধুরী, মো. মোজাউল মিয়া, মাহমুদুল হাসান, জামাল মিয়া, নুর মোহাম্মদ ও তৈয়বুর রহমান; যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন; সাংগঠনিক সম্পাদক আবু সায়েম ও সালাম উদ্দিন; অর্থ সম্পাদক সাইকুল ইসলাম; বাঁধ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান ও ছাদিকুর রহমান; দপ্তর সম্পাদক অসিম দাশ; প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদ বিন তোফাজ্জল; শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নিরেশ সূত্রধর; তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাকিব মিয়া; আইন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক অলিউর রহমান; দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক সজীব সরকার বিপলু; বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ইছাক মিয়া; নদী ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক মাছুম মিয়া; হাওর ও কৃষি বিষয়ক সম্পাদক মোহন মিয়া এবং মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান।

নির্বাহী সদস্যরা হলেন: মো. আক্তার হোসেন, মো. মোজাহিদ মিয়া, মোহাচ্ছিন মিয়া, মো. মোকলেছ, মোবারক মিয়া, মো. টিটন মিয়া, তাকবির হোসেন, লিটন মিয়া, মো. মোকলেছ মিয়া, হাফিজুর মিয়া ও নাজিম উদ্দীন।

নবগঠিত কমিটির নেতারা হাওরাঞ্চলের পরিবেশ, নদ-নদী, কৃষি ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সংগঠনের কার্যক্রম আরও জোরদার করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca