1. admin@haworbarta.com : admin :
সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে মধ্যনগরে মানববন্ধন - Haworbarta
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ সুনামগঞ্জে প্রতিমা বিসর্জনে শেষ হলো ছয়দিনব্যাপী দুর্গাপূজা ➤ নাসিরনগর ভলাকুটে হাত-পা বাঁধা গৃহবধূর মরদেহ উদ্ধার  ➤ সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে মধ্যনগরে মানববন্ধন ➤ দোয়ারাবাজারে পূজামণ্ডপে ওলিউর রহমানের সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ➤ দাউদিয়া মাদ্রাসার ২২৫ বছর পূর্তিতে উৎসবের আমেজ ➤ নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন ➤ শান্তিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন নজরুল ইসলাম রাজু ➤ গোলাপগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাথে ইউএনওর মতবিনিময় ➤ সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১ ➤ নজরুল ও সিথির মৃত্যুদণ্ডে মুফতি আল আমিনের প্রতিবাদ

সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে মধ্যনগরে মানববন্ধন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

স্টাফ রির্পোটার : নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা এবং সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাংবাদিক এম এ মোতালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জের মধ্যনগরে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার মধ্যনগর বাজারের শহীদ মিনারসংলগ্ন এলাকায় মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক হত্যা ও হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা এসব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রকাশের পরিবেশ তৈরির আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল কাদির, সাইদুর রহমান জিয়া ও মো. আব্দুল মুসাব্বির, সাধারণ সম্পাদক মো. আল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক সুরঞ্জন তালুকদার, আজকের খবরের মধ্যনগর উপজেলা প্রতিনিধি মো. আসরাফ উদ্দিন হিল্লোল, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালবেলার মধ্যনগর উপজেলা প্রতিনিধি সানোয়ার হোসেন খোকা, দৈনিক এদিনের মধ্যনগর উপজেলা প্রতিনিধি শিহাব মিয়া এবং সংবাদকর্মী বাছির আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাইদুর রহমান জিয়া বলেন, সাংবাদিকেরা সমাজের অনিয়ম, দুর্নীতি, অপরাধ ও নানা অসংগতির চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাঁদের হত্যা, হামলা ও হুমকির শিকার হওয়া স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য উদ্বেগজনক। এসব ঘটনায় জড়িত ব্যক্তিরা শাস্তির বাইরে থেকে গেলে সাংবাদিকদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়বে এবং সত্য প্রকাশের পথ বাধাগ্রস্ত হবে।

প্রেসক্লাবের সহসভাপতি মো. আব্দুল মুসাব্বির বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। পেশাগত দায়িত্ব পালনের সময় কোনো সাংবাদিক যাতে হত্যা, হামলা, হুমকি কিংবা হয়রানির শিকার না হন, সে জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সাংবাদিকদের ওপর সংঘটিত হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় দ্রুত তদন্ত শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে।

মানববন্ধন থেকে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভূঁইয়ার ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার এবং সারা দেশে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়। তিনি বেসরকারি আইপিটিভি রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা করেন।

অন্যদিকে, গত ১৮ অক্টোবর সন্ধ্যায় সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদকসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে দৈনিক সংবাদের সাংবাদিক মোহাম্মদ আব্দুল মোতালিব ভূঁইয়ার ওপর হামলার ঘটনা ঘটে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এসব ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca