1. admin@haworbarta.com : admin :
জাউয়াবাজারে ব্র্যাক ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত - Haworbarta
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জাউয়াবাজারে ব্র্যাক ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ➤ জাউয়াবাজারে ব্র্যাক ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ➤ ছাতকে জহিরুল ইসলামের প্রার্থিতা ঘোষণায় চরমহল্লায় জমে উঠেছে নির্বাচনী আমেজ ➤ সুনামগঞ্জে প্রতিমা বিসর্জনে শেষ হলো ছয়দিনব্যাপী দুর্গাপূজা ➤ নাসিরনগর ভলাকুটে হাত-পা বাঁধা গৃহবধূর মরদেহ উদ্ধার  ➤ সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে মধ্যনগরে মানববন্ধন ➤ দোয়ারাবাজারে পূজামণ্ডপে ওলিউর রহমানের সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ➤ দাউদিয়া মাদ্রাসার ২২৫ বছর পূর্তিতে উৎসবের আমেজ ➤ নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন ➤ শান্তিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন নজরুল ইসলাম রাজু

জাউয়াবাজারে ব্র্যাক ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

মোঃ তাজিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের ছাতকে ব্র্যাক ব্যাংক জাউয়াবাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্যোগে প্রবাসী পরিবার অ্যাকাউন্ট ওপেনিং ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে জাউয়াবাজার ব্র্যাক ব্যাংকের অফিসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাউয়াবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি নুর মিয়া-এর সভাপতিত্বে এবং ব্যাংকের আউটলেট ইনচার্জ রসিকুল ইসলাম-এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট রিজিওনের টিমলিড জনাব আনোয়ার মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অফিসার জনাব প্রিন্স চন্দ্র সরকার।

এতে ব্যাংকের গ্রাহক ও একাউন্ট ওপেনিং এর জন্য গ্রাহক উপস্থিত ছিলেন।

সমাবেশে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সহজ, দ্রুত ও নিরাপদ ব্যাংকিং সেবা গ্রহণ, প্রবাসী পরিবার অ্যাকাউন্টের মাধ্যমে রেমিট্যান্স গ্রহণ  বিষয়ে সচেতন করা হয়। নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বও তুলে ধরা হয়।

এছাড়া হুন্ডি পরিহার করে বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করা হয়। পাশাপাশি প্রবাসী লোন ও স্বাবলম্বী লোনের সুযোগ-সুবিধা সম্পর্কে গ্রাহকদের অবহিত করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca