

মোঃ তাজিদুল ইসলাম: সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্যোগে প্রবাসী পরিবার অ্যাকাউন্ট খোলা ও ব্যাংকিং সেবা বিষয়ে সচেতনতা বাড়াতে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জাউয়াবাজারে ব্র্যাক ব্যাংকের কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাউয়াবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি নুর মিয়ার সভাপতিত্বে এবং ব্যাংকের আউটলেট ইনচার্জ রসিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্র্যাক ব্যাংকের সিলেট রিজিওনের টিম লিডার আনোয়ার মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অফিসার প্রিন্স চন্দ্র সরকার।
সমাবেশে ব্যাংকের গ্রাহক ও নতুন অ্যাকাউন্ট খুলতে আগ্রহীরা অংশ নেন।
বক্তারা এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সহজ, দ্রুত ও নিরাপদে ব্যাংকিং সেবা গ্রহণের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রবাসী পরিবার অ্যাকাউন্টের মাধ্যমে রেমিট্যান্স গ্রহণ, নিয়মিত সঞ্চয় গড়ে তোলা এবং ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গ্রাহকদের সচেতন করা হয়।
এ ছাড়া হুন্ডির পরিবর্তে বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে প্রবাসী লোন ও স্বাবলম্বী লোনের সুযোগ-সুবিধা সম্পর্কে গ্রাহকদের অবহিত করেন বক্তারা।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

