1. admin@haworbarta.com : admin :
সুনামগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা - Haworbarta
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবস উদযাপন ➤ জগন্নাথপুরে ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১ ➤ সুনামগঞ্জে নবম শ্রেণির ছাত্রী নিখোঁজ, থানায় বাবার সহায়তা প্রার্থনা ➤ সুনামগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ➤ জাহাঙ্গীরনগর ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দিয়েছেন আনোয়ার হোসেন ➤ শিমুলবাক ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন সাবেক মেম্বার মোজাহিদ আলী ➤ অসুস্থ পিতার চিকিৎসায় পাশে থাকায় অ্যাডভোকেট ইয়াসিন খানের প্রতি আল আমিন ও তার পরিবারের  কৃতজ্ঞতা প্রকাশ- ➤ হোসেনপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২৫ ➤ জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন প্রবাসী সংস্থার উদ্যোগে ৪২০ অসহায় পরিবারকে নগদ অর্থ সহায়তা ➤ সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দফন নিয়ে উত্তেজনা, মধ্যরাতে পুলিশ প্রহরায় দাফন

সুনামগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় জেলা যুবদলের উদ্যোগে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়।

সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ট্রাফিক পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার ১২টি উপজেলা থেকে আসা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ ও সংগঠনের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মঈনুদ্দিন আহমদ রিপন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

এ ছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. আব্দুল হক, বিএনপি নেতা মো. আকবর আলী, জেলা বিএনপির সদস্য মো. রেজাউল হক, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সদস্য মো. আব্দুস সাত্তার, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মো. সুহেল আহমদ, যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচাঁন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু ও সুহেল মিয়া, জেলা যুবদলের যোগাযোগবিষয়ক সম্পাদক সুজন মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুনাজ্জির হোসেন ও সদস্যসচিব জাহাঙ্গীর আলম।

এ ছাড়া উপস্থিত ছিলেন শাহজাহান মিয়া, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর জালাল মন্টি, সদর উপজেলা জাসাসের আহ্বায়ক মো. আনোয়ার পারভেজ, সুনামগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভ, সদর যুবদলের জুলফিকার আলম, জামালগঞ্জ উপজেলা যুবদলের মোজাম্মেল হোসেন স্বপন, তাহিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. এনামুল হক ও সদস্যসচিব আবু সাঈদ, বিশ্বম্ভরপুর উপজেলা যুবদলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম, দিরাই উপজেলা যুবদলের সদস্যসচিব রিপন হাসান, ধর্মপাশা উপজেলা যুবদলের আহ্বায়ক সৈকত আলম এবং শাল্লা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবেল মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তব্যে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন ও সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানান।

তাঁরা বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে। বর্তমান সরকার কৃষকদের জন্য কৃষি কার্ড, নারীদের জন্য মহিলা কার্ড এবং খাল খনন কর্মসূচি চালু করেছে বলে তাঁরা উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, অতীতের আন্দোলন-সংগ্রামে যুবদলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভবিষ্যতেও দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা, নৈরাজ্য ও অপতৎপরতা প্রতিহত করতে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান তাঁরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca