1. admin@haworbarta.com : admin :
জগন্নাথপুরে ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১ - Haworbarta
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবস উদযাপন ➤ জগন্নাথপুরে ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১ ➤ সুনামগঞ্জে নবম শ্রেণির ছাত্রী নিখোঁজ, থানায় বাবার সহায়তা প্রার্থনা ➤ সুনামগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ➤ জাহাঙ্গীরনগর ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দিয়েছেন আনোয়ার হোসেন ➤ শিমুলবাক ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন সাবেক মেম্বার মোজাহিদ আলী ➤ অসুস্থ পিতার চিকিৎসায় পাশে থাকায় অ্যাডভোকেট ইয়াসিন খানের প্রতি আল আমিন ও তার পরিবারের  কৃতজ্ঞতা প্রকাশ- ➤ হোসেনপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২৫ ➤ জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন প্রবাসী সংস্থার উদ্যোগে ৪২০ অসহায় পরিবারকে নগদ অর্থ সহায়তা ➤ সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দফন নিয়ে উত্তেজনা, মধ্যরাতে পুলিশ প্রহরায় দাফন

জগন্নাথপুরে ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মতিউর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। হত্যাকাণ্ডের ঘটনায় কাশেম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পীরেরগাঁও গ্রামে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মতিউর রহমান ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংঘর্ষে উভয় পক্ষের আরও অন্তত পাঁচজন আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষে মতিউর রহমান নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় কাশেম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca