1. admin@haworbarta.com : admin :
সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবস উদযাপন - Haworbarta
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবস উদযাপন ➤ জগন্নাথপুরে ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১ ➤ সুনামগঞ্জে নবম শ্রেণির ছাত্রী নিখোঁজ, থানায় বাবার সহায়তা প্রার্থনা ➤ সুনামগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ➤ জাহাঙ্গীরনগর ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দিয়েছেন আনোয়ার হোসেন ➤ শিমুলবাক ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন সাবেক মেম্বার মোজাহিদ আলী ➤ অসুস্থ পিতার চিকিৎসায় পাশে থাকায় অ্যাডভোকেট ইয়াসিন খানের প্রতি আল আমিন ও তার পরিবারের  কৃতজ্ঞতা প্রকাশ- ➤ হোসেনপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২৫ ➤ জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন প্রবাসী সংস্থার উদ্যোগে ৪২০ অসহায় পরিবারকে নগদ অর্থ সহায়তা ➤ সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দফন নিয়ে উত্তেজনা, মধ্যরাতে পুলিশ প্রহরায় দাফন

সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবস উদযাপন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি: ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে সুনামগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সুনামগঞ্জ সার্কেলের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সকাল সাড়ে ১০টায় শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে এবং বিআরটিএ সুনামগঞ্জ কার্যালয়ের মোটরযান পরিদর্শক মোহাম্মদ হাসিব ইসলাম হিমেলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রনবীর তালুকদার রক্তিম।

এ ছাড়া বক্তব্য দেন বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির জেলা সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা কমিটির সহসভাপতি মো. ওবায়দুল হক মিলন, হাওর ও নদী রক্ষা আন্দোলনের সভাপতি মো. রাজু আহমেদ, জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির ও ট্রাক শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি ফয়জুনূর প্রমুখ।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু চালকদের সচেতন হলে চলবে না; যাত্রী, পথচারী ও পরিবহনসংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, সতর্কতার সঙ্গে গাড়ি চালানো এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখা জরুরি।

তাঁরা আরও বলেন, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চালকের সামান্য অসতর্কতা ও দায়িত্বহীনতায় প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে। তাই গাড়ি চালানোর সময় সম্পূর্ণ মনোযোগী থাকা এবং মাদক থেকে দূরে থাকা প্রয়োজন। মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর মতো অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্ব দেন বক্তারা।

আলোচনা সভায় চালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা তৈরি এবং পরিবহন খাতে দায়িত্বশীলতার সংস্কৃতি গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পাশাপাশি দুর্ঘটনার কারণ চিহ্নিত করে আগাম প্রতিরোধমূলক উদ্যোগ জোরদারের আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে চারজন শ্রেষ্ঠ চালককে সনদপত্র ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এ সম্মাননা অন্য চালকদেরও পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতা বৃদ্ধিতে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca