1. admin@haworbarta.com : admin :
সুনামগঞ্জে সামাজিক সংগঠন সুজনের ২ যুগপূর্তি - Haworbarta
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ সুনামগঞ্জে সামাজিক সংগঠন সুজনের ২ যুগপূর্তি ➤ জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ➤ যাদুকাটায় অভিযানে ২১ সীভ জব্দ ➤ শান্তিগঞ্জে বিদ্যালয়ের গাছের চারা নষ্টের অভিযোগ  ➤ ছাতকে চরমহল্লায় চেয়ারম্যান প্রার্থী রুয়েল আহমদের মতবিনিময় সভায় শত শত মানুষের উপস্থিতি ➤ গোলাপগঞ্জে প্রথম তুলসীমালা ধানের আবাদ, স্বপ্ন দেখছেন কৃষক কামরুল ভুঁইয়া। ➤ হাওর সুরক্ষায় কঠোর পদক্ষেপ, গোলাপগঞ্জে প্রশাসনের কর্মশালা ‘ ➤ সুরমা ইউপির সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী ফাতেমা বেগমের বাড়ি বাড়ি শুভেচ্ছা বিনিময় ➤ নাছিমপুর বাজারে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান সোহেলের শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  ➤ পূর্ব পাগলায় আনছার উদ্দিনের গণসংযোগ ও মতবিনিময়

সুনামগঞ্জে সামাজিক সংগঠন সুজনের ২ যুগপূর্তি

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : দল নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে গড়ে ওঠা নাগরিক সংগঠন ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন)-এর ২ যুগপূর্তি উদযাপন।

এ উপলক্ষে বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে জেলা সুজনের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা সুজনের সভাপতি নুরুল হক আফিন্দীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফজলুল করিম সাইদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সুজনের উপদেষ্টা, লেখক ও কলামিস্ট সুখেন্দু সেন , গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন, জেলা সহ-সভাপতি শাহীনা চৌধুরী রুবি, সাংগঠনিক সম্পাদক নূরুল হাসান তাহের, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হেলিনা আক্তার, মছিহুর রহমান রাসেল, মোজাহিদুল ইসলাম মজনু, রীনা আক্তার, তৃষ্ণা আক্তার রোসনা, সুনামগঞ্জ সদর উপজেলা সুজনের সভাপতি ফারুক রশিদ, শান্তিগঞ্জ উপজেলা সুজনের সভাপতি ও জেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক মোঃ আবু সঈদ ও জিয়াউর রহমান জিয়াসহ প্রমুখ।

বক্তারা বলেন, ২০০২ সালের ১২ নভেম্বর ‘সিটিজেন্স ফর ফেয়ার ইলেকশন্স’ (সিএফই) নামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। প্রাথমিক পর্যায়ে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীদের নির্বাচিত করার লক্ষ্যে কাজ শুরু করে সংগঠনটি। পরবর্তী সময়ে গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার বৃহত্তর লক্ষ্য নিয়ে ২০০৩ সালের ২১ ডিসেম্বর সংগঠনটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘সুশাসনের জন্য নাগরিক’, সংক্ষেপে ‘সুজন’।

তারা আরও বলেন, সুজন দেশের সচেতন নাগরিকদের সমন্বয়ে গড়ে ওঠা একটি দলনিরপেক্ষ স্বেচ্ছাব্রতী নাগরিক সংগঠন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, রাষ্ট্রের সব স্তরে সুশাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলাই সংগঠনটির মূল লক্ষ্য।

বক্তারা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার সংরক্ষণ, সমতা, ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদের সচেতন, সক্রিয় ও সংগঠিত করতে কাজ করছে সুজন। একই সঙ্গে প্রয়োজনীয় রাষ্ট্রীয় ও সামাজিক সংস্কারের পক্ষে জনমত গঠন এবং সুশাসন প্রতিষ্ঠায় অতন্দ্র প্রহরী হিসেবে ভূমিকা পালন করে আসছে সংগঠনটি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca