1. admin@haworbarta.com : admin :
মোহনপুরে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে জনতার মুখোমুখি টকশো - Haworbarta
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ এবি পার্টির জগন্নাথপুর আহ্বায়ক হলেন আনোয়ার মিয়া ➤ জগন্নাথপুরে সাত ভাই রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু ➤ ছাতকে ছমরুমিয়া-মদরিছ মাস্টার ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষায় অনুষ্ঠিত  ➤ শান্তিগঞ্জের দরগাপাশায় দুই কেন্দ্রে মেধা যাচাই পরীক্ষা, অংশ নিল ৭০০ শিক্ষার্থী ➤ ছাতকে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী প্রকৌশলীর ➤ মোহনপুরে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে জনতার মুখোমুখি টকশো ➤ নাছিমপুর বাজারে দুই প্রবাসীকে জমকালো সংবর্ধনা ➤ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: এমপি কয়ছর আহমেদ ➤ বাংলাবাজারে চেয়ারম্যান প্রার্থী আজিজের সমর্থনে পরামর্শ সভা ➤ বিশ্বম্ভরপুরে ১ লাখ ২৫ হাজার ভারতীয় বিড়ি জব্দ, গ্রেপ্তার ৫

মোহনপুরে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে জনতার মুখোমুখি টকশো

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম রেদুয়ান: ‘সুষম বণ্টনের অধিকার, ফিরিয়ে দিতে চাই জনতার’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের নিয়ে ‘জনতার মুখোমুখি’ শীর্ষক টকশো অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৪টায় জয়নগর বাজারে জাগ্রতকণ্ঠ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা, সংস্কৃতি, সাম্য, সামাজিক ন্যায়বিচার, মেধা, প্রজ্ঞা ও মৌলিক অধিকারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পরিষদের সভাপতি কবি শহিদ মিয়ার সভাপতিত্বে ও দৈনিক হাওড় বার্তার বার্তা সম্পাদক শহীদুল ইসলাম রেদুয়ানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পৈন্দা মোহনপুর তালিমুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা শামসুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন বর্মাউত্তর, রামনগর ও বাণীপুর মার্কাজুল উলুম মাদ্রাসার চদরে মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান।

টকশোতে মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অংশ নেন মোহাম্মদ আলী, মাওলানা অলিউর রহমান আখতার, আমিনুর রশিদ ও আবুল ফজল পায়েছ। টকশোতে সম্ভাব্য প্রার্থীদের বক্তব্য ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন দারুল হুদা দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা ফারুক আহমদ,স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন রুমি। দিকনির্দেশনামূলক বক্তব্য দেন লক্ষণশ্রী ইউনিয়নের মানবিক সেবা সংঘের প্রতিষ্ঠাতা একরামুল হক সেলিম। এ সময় জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শ্রেষ্ঠ বিতার্কিক মো. আলাদিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca