1. admin@haworbarta.com : admin :
ছাতকে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী প্রকৌশলীর - Haworbarta
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ এবি পার্টির জগন্নাথপুর আহ্বায়ক হলেন আনোয়ার মিয়া ➤ জগন্নাথপুরে সাত ভাই রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু ➤ ছাতকে ছমরুমিয়া-মদরিছ মাস্টার ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষায় অনুষ্ঠিত  ➤ শান্তিগঞ্জের দরগাপাশায় দুই কেন্দ্রে মেধা যাচাই পরীক্ষা, অংশ নিল ৭০০ শিক্ষার্থী ➤ ছাতকে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী প্রকৌশলীর ➤ মোহনপুরে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে জনতার মুখোমুখি টকশো ➤ নাছিমপুর বাজারে দুই প্রবাসীকে জমকালো সংবর্ধনা ➤ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: এমপি কয়ছর আহমেদ ➤ বাংলাবাজারে চেয়ারম্যান প্রার্থী আজিজের সমর্থনে পরামর্শ সভা ➤ বিশ্বম্ভরপুরে ১ লাখ ২৫ হাজার ভারতীয় বিড়ি জব্দ, গ্রেপ্তার ৫

ছাতকে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী প্রকৌশলীর

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

মোঃ তাজিদুল ইসলাম:: সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় লুৎফুর রহমান (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাতুয়া নামক স্থানে দ্রুতগতির কাভার্ড ভ্যানের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লুৎফুর রহমান ছাতক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের শিবনগর গ্রামের মৃত নুর আহমদের ছেলে। তিনি স্ব-পরিবারে স্থানীয় দিঘলী দত্তপুর গ্রামে বসবাস করতেন। পেশাগতভাবে তিনি গোবিন্দগঞ্জ এলাকার মেসার্স আলী সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ফিলিং স্টেশনের দায়িত্ব পালন শেষে রাত ৮টার দিকে মোটরসাইকেলযোগে সুনামগঞ্জ সড়ক দিয়ে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন লুৎফুর রহমান। পথে জাতুয়া এলাকায় পৌঁছালে সিলেটমুখী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-অ ১৪-১০৮০) নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান লুৎফুর রহমান।

এদিকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেওয়ার পর কাভার্ড ভ্যানটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে যায়।

দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca