

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট শালিসি ব্যক্তিত্ব ও প্রবীণ সমাজসেবক হাজী আনোয়ার মিয়া আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর জগন্নাথপুর উপজেলা শাখার আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের সমন্বয়ে সম্প্রতি এই দায়িত্ব প্রদান করা হয়।
হাজী আনোয়ার মিয়া দীর্ঘদিন ধরে স্থানীয় বিচার-শালিস, সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। একজন নিঃস্বার্থ ও পরোপকারী সজ্জন ব্যক্তিত্ব হিসেবে এলাকায় তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা ও সুনাম রয়েছে। তিনি উপজেলার আহ্বায়ক মনোনীত হওয়ায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
তাঁর এই দায়িত্বপ্রাপ্তিতে জগন্নাথপুর উপজেলা ও চিলাউড়া এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও যুব সংগঠনের পক্ষ থেকে আনন্দ প্রকাশ এবং অভিনন্দন জানানো হয়েছে। স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা প্রত্যাশা ব্যক্ত করেন, হাজী আনোয়ার মিয়ার হাত ধরে এবি পার্টি জনকল্যাণমুখী রাজনীতির বিকাশ ঘটাবে এবং তিনি মেহনতী, গরীব ও দুঃখী মানুষের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখবেন।
এদিকে, একজন ত্যাগী ও জনবান্ধব ব্যক্তিকে যথাযথ সম্মান ও মূল্যায়ন করে উপজেলার এই শীর্ষ পদে মনোনীত করায় এবি পার্টির কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ও সুনামগঞ্জ জেলা সমন্বয়ক জননেতা সৈয়দ তালহা আলমের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তৃণমূলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা।
হাজী আনোয়ার মিয়া দায়িত্ব গ্রহণের পর সকলের কাছে দোয়া চেয়েছেন এবং দল-মত নির্বিশেষে জগন্নাথপুর উপজেলার সার্বিক উন্নয়ন ও মানুষের সেবায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

