

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ধর্মীয় অবমাননা, ইসলামবিদ্বেষী বক্তব্য, আত্মহত্যার বৈধতা প্রচার ও উগ্রবাদী কর্মকাণ্ডের অভিযোগে আব্দুল মুকিত এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ছাতকের স্থানীয় সচেতন নাগরিকরা। এ সময় আব্দুল মুকিতকে দেশে ফিরিয়ে এনে অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
শনিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আব্দুল মুকিতের বিরুদ্ধে ধর্মীয় অবমাননা, ইসলাম বিদ্বেষী বক্তব্য, আত্মহত্যার বৈধতা প্রচার এবং উগ্রবাদী কর্মকাণ্ডের অভিযোগ তুলে ধরেন।
তাঁরা বলেন, ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সমাজে শান্তি-সম্প্রীতি বজায় রাখা সবার দায়িত্ব।
বক্তারা আব্দুল মুকিতকে দেশে ফিরিয়ে এনে তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় অংশগ্রহণকারীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

