1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে লকডাউনে সক্রিয় আইনশৃংখলা বাহিনী - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

বিশ্বনাথে লকডাউনে সক্রিয় আইনশৃংখলা বাহিনী

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৩০৬ বার পড়া হয়েছে

 

বিশ্বনাথ প্রতিনিধি ::

 

করোনা সংক্রমণ ঠেকাতে সরকারের নির্দেশনাঅনুযায়ী সিলেটের বিশ্বনাথ উপজেলায় পালিত হচ্ছে কঠোর লকডাউন। আজ সকাল থেকে সর্বাত্মক লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে মাঠে নেমেছে আইনশৃংখলা বাহিনী।
সকাল থেকেই ফাঁকা রাস্তাঘাট। বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন।
লকডাউনের আওতামুক্ত ব্যতীত খোলেনি অন্য কোন ব্যবসা প্রতিষ্ঠান। সর্বত্র কমেছে মানুষের উপস্থিতি। এবার লকডাউন কার্যকরে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর টহল জোরদার হওয়ায় প্রয়োজন ছাড়া বাহিরে যাচ্ছে না কেউ।
সরেজমিন দেখা যায়, বন্ধ রয়েছে জরুরি ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান।
সদরে মানুষের উপস্থিতি অপ্রতুল। উপজেলা সদরে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা, উপজেলা প্রশাসন লকডাউন কার্যকরে একযোগে সক্রিয় ভূমিকা পালন
করছেন। মহড়া দিচ্ছেন অলি-গলিতেও। সেনা সদস্যরা হ্যান্ড মাইকে সচেতনতামূলক প্রচারনার পাশাপাশি, জনসাধারণকে বিনা প্রয়োজনে বাহিরে যেতে নিষেধ করছেন।
এদিকে, কেউ বিনা প্রয়োজনে বাহিরে এলে তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মহড়াকালে সরকারি আইন ও স্বাস্থ্যবিধি না মানায় ৬ জনকে ৬টি মামলায় আলাদাভাবে অর্থদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাস ও
সহকারি কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন
হারে ৫ হাজার ২শ টাকা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাস, জনসাধারণকে নিজেদের স্বার্থে ৭দিন ঘরে থাকার আহবান জানিয়ে বলেন, মহামারি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। বিনা প্রয়োজনে রাস্তায় বের হলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে।
কঠোর লকডাউন বাস্তবায়নে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca