1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে জেলেদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালে সংযুক্ত হন - সংগ্রাম এম পি। হাওড় বার্তা  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

নাসিরনগরে জেলেদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালে সংযুক্ত হন – সংগ্রাম এম পি। হাওড় বার্তা 

সুজিত কুমার চক্রবর্তী
  • প্রকাশ শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ২৯০ বার পড়া হয়েছে

 নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে কর্মহীন অসহায় ও দুঃস্থ জেলে পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ ১০ জুলাই শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে নাসিরনগর সরকারি মহাবিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে করোনা ভাইরাস প্রাদুর্ভাবে চলমান বিধি নিষেধে কর্মহীন অসহায় জেলে পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহণ করেন , ব্রাহ্মণবাড়িয়া -১ (সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক, মৎসজীবি সমিতির প্রতিনিধিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ। অনুষ্ঠানে করোনায় ক্ষতিগ্রস্থ কর্মহীন দুস্থ ও অসহায় ২১৩ জন জেলেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫শ’ টাকা করে মোট ১ লক্ষ ৬ হাজার ৫০০ টাকা মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca