1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ দিনমজুরকে চিকিৎসা সহায়তা দিলেন ইউএনও-হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

বিশ্বনাথে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ দিনমজুরকে চিকিৎসা সহায়তা দিলেন ইউএনও-হাওড় বার্তা

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩০৬ বার পড়া হয়েছে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি 

বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ সিলেটের বিশ্বনাথ উপজেলার দিনমজুর এখলাছ আলীকে চিকিৎসা সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাস। বুধবার (২৬ জুলাই) সন্ধ্যায় সিলেট ওসমানী হাসপাতালে তার চিকিৎসার খোঁজ-খবর নিতে গিয়ে তাকে এ সহায়তা (নগদ অর্থ) দেন তিনি। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওইদিনই তাকে উন্নত চিকিৎসার জন্যে পাঠানো হয় ঢাকায়।

সূত্র জানায়, গেল ১৭ জুলাই পড়শির ছাদে একচালা ঘর নির্মাণ করতে গিয়ে বিদ্যুতের মেইন লাইনে স্পৃষ্ট হন দৌলতপুর ইউনিয়নের মীরগাঁও গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে দিনমজুর এখলাছ আলী। ছাদের উপড়ে পড়া বাঁশের মাথা কাটতে গেলে তাকে টেনে নেয় মেইন লাইন। কিছু সময় ঝুলে থাকার পর, তাৎক্ষণিক উপস্থিত যুবক হাতে কাপড় পেঁচিয়ে টেনে উদ্ধার করেন তাকে। ততক্ষণে পুঁড়ে যায় তার শরীরের প্রায় অর্ধেক।

এরপর দুর্বিসহ যন্ত্রণা নিয়ে ওসমানীতে ভর্তি হন এখলাছ। দীর্ঘ ১১ দিন চিকিৎসার পর শারীরিক অবস্থান অবনতি হলে আজ তাকে ঢাকার শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসক সুমন চন্দ্র দাস বলেন, বিদ্যুতের মূল লাইনে স্পৃষ্ট হয়ে স্রস্টার কৃপায় বেচে আছেন তিনি। তার জীবনের এই দু:সময়ে সরকারের পক্ষে উপজেলা প্রশাসন পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করবেন তিনি , এটাই প্রত্যাশা করছি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca