শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
লন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণ

বিশ্বনাথে দুই ছেলের ঝগড়া থামাতে গিয়ে পিতার মৃত্যু

মোঃ আবুল কাশেম
  • সংবাদ প্রকাশ : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ১২২৩ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে দুই ছেলের ঝগড়া থামাতে গিয়ে ফুরকান আলী (৬৫) নামে এক পিতার মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ আগষ্ট) বিকেলে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের চন্দ্রগ্রাম গ্রামে এ ঘটনাটি ঘটে।

খবর পেয়ে বৃদ্ধের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছেন থানা পুলিশ। সেই সাথে ঘটনাস্থল থেকে তার এক ছেলেকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানা গেছে, ফুরকান আলীর বড় ছেলে নাসির (২৩) এর মেমোরি কার্ড এর গান শোনতে তার বোনকে দেয়, কিন্তু ভুলবসত সে এটি ফরমেট করে দেয়। এতে রেগে গিয়ে বোনকে অকথ্য ভাষায় গাল-মন্দ করে সে।

এ সময় তার ছোট ভাই আজম (১৪) প্রতিবাদ করলে দু’জনের মধ্যে ঝগড়া বাধে। তখন জুমার নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফিরেন ফুরকান আলী। ছেলেদের ধস্তাধস্তি থামাতে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পরে খবর পেয়ে তাৎক্ষণিক নাসিরকে আটক করে পুলিশ।

তার এক ছেলের দাবি, ঝগড়া থামানোর জন্য উচ্চস্বরে কথা বলতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা গেছেন আমার বাবা।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. বখতিয়ার আহমদ জানান, সামান্য মেমোরি কার্ড নিয়েই দু’ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে মারা যান মুয়াজ্জিন ফুরকান আলী।

তিনি বলেন, পুলিশ তার এক ছেলেকে আটক করেছে। লাশ উদ্ধার করে নেয়া হয়েছে ওসমানী হাসপাতালে ময়নাতদন্তের রিপোর্টই জানা যাবে তার মৃত্যুর কারণ।

এ বিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানা পুলিশের এসআই অলক দাস সাংবাদিকদের বলেন, বৃদ্ধের লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে তার এক ছেলেকে হেফাজতে নিয়েছি আমরা। পর্যায়ক্রমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

এ ব্যাপারে কথা হলে থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, থানায় একটি অপ মৃত্যু হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656