1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ২ - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

বিশ্বনাথে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ২

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৩২৯ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ২৮৫ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৪ আগষ্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার লামাকাজী ইউনিয়নের আতাপুর গ্রামের সুরমা নদী পার থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার দৌলতপুর ইউনিয়নের ছত্তিশ গ্রামের মৃত ফিরোজ বক্সের ছেলে সোহেল মিয়া (৩৫), একই গ্রামের সিএনজি অটোরিক্সা চালক ও মৃত আলী আকবরের ছেলে আনহার আলী (২৭)।

এসময় মাদক বহনকারী একটি টলার (নৌকা), একটি সিএনজি (সিলেট-থ ১২-৯২৩০) অটোরিক্সাসহ ২৮৫পিছ ভারতীয় অফিসার মদ আটক করে থানায় নিয়ে আসে একদল পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি গাজী আতাউর রহমানের নিদের্শে উপজেলার লামাকাজী আতাপুর গ্রামের সুরমা নদীর তীর থেকে ২১৮ পিচ অফিসার চয়েজ, ২২ পিচ মেকডুয়েল ও ৪৫ পিচ এসিব্লাক ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। যার অনুমান মুল্য ১লক্ষ টাকা।

মদ ও মাদক ব্যবসায়ী দু’জনকে আটকের সত্যতা জানিয়ে বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান বলেন, জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে।

এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান জানান, ২৮৫ বোতল মদসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca