1. admin@haworbarta.com : admin :
১২ বছরে শেখ হাসিনা যে উন্নয়ন করেছে তা আর কোনো সরকার করেনি- পরিকল্পনামন্ত্রী - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

১২ বছরে শেখ হাসিনা যে উন্নয়ন করেছে তা আর কোনো সরকার করেনি- পরিকল্পনামন্ত্রী

শহিদুল ইসলাম রেদুয়ান
  • প্রকাশ শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৪ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

নিজেস্ব প্রতিবেদনঃ শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুরে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে নিরাপদ পানি সরবাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র পরিবারের মাঝে গভীর নলকূপ ও টুইন-পিট ল্যাট্রিন বিতরণ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি, বক্তব্যে বলেন, এই ১২ বছরে শেখ হাসিনা যে উন্নয়ন করেছে তা আর কোনো সরকার করেনি। দেশে অনেক বড় বড় নেতা এসেছিলেন, কিন্তু অবহেলিত মানুষের কল্যাণে জন্য কিছু করেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা করছেন। ধানের শীষ (বিএনপি) আর লাঙল (জাতীয় পার্টি) এরা দেশের মানুষের জন্য কী করেছে? একটি হাকম (বাশের সাঁকো) দিতে পারেনি।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, সরকার বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতি সফলতার সঙ্গে মোকাবিলা করে যাচ্ছে। দেশে-বিদেশে সম্মাননা পাচ্ছে। হাওর এলাকার পিছিয়ে পড়া মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আমরা তার নির্দেশনায় হাওর অঞ্চলকে উন্নয়নের কাজ করছি। আর একটি ঘরেও নিরাপদ পানি ও ল্যাট্রিনের অভাব করতে হবে না।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুর রব সরকার প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca