1. admin@haworbarta.com : admin :
কুমারখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

কুমারখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন

এনামুল হক ইমন
  • প্রকাশ মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৭ বার পড়া হয়েছে

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে।

মঙ্গলবার( ২৮ সেপ্টেম্বর) বিকেলে কুমারখালী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর পার্ক এ কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে কেক কাটেন।

অনুষ্ঠানে সাংসদ সেলিম আলতাফ জর্জ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার অভিভাবক হিসেবে নিজের জীবন বাজি রেখে বাংলার জনগণের জন্য কাজ করে যাচ্ছেন। তার অভিজ্ঞতা আর দূরদর্শিতা আজ বাংলাদেশের উন্নয়নকে ত্বরান্বিত করেছে। আমরা আজ বাংলার অভিভাবককে সামনে নিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজে তার হাতকে শক্তিশালী করবো।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সামছুজ্জামান অরুন, সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খান তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রহমান টুকু, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সিরাজুল ইসলাম ভুট্টো, উপজেলা যুবলীগ সভাপতি হারুন অর রশিদ হারুন,চাপড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির হাসান রিন্টু সহ প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca